Advertisement
E-Paper

নারী এবং পুরুষের মধ্যে আর যাই হোক ‘ভালবাসা’ থাকে না, মেয়েকেই ভালবেসেছি: নীনা

ভিভের সঙ্গে বিচ্ছেদের পর ৪৯ বছর বয়সে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নীনা। নতুন করে কি ভালবাসায় ডুবতে পেরেছিলেন অভিনেত্রী?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২২ ২১:৩৯
মেয়ের প্রতি যে ভালবাসা অনুভব করেন, তেমনটা আর কারও জন্য আসে না। এই ভালবাসাই শ্রেষ্ঠ বলে মনে করেন নীনা।

মেয়ের প্রতি যে ভালবাসা অনুভব করেন, তেমনটা আর কারও জন্য আসে না। এই ভালবাসাই শ্রেষ্ঠ বলে মনে করেন নীনা। ফাইল চিত্র

‘গুডবাই’ এর পর ‘উঁচাই’। ২০২২ সালে দু’টি ছবি মুক্তি পেল নীনা গুপ্তের। যদিও স্বমহিমায় খুব বেশি শিরোনামে থাকেন না নীনা। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ডসের বান্ধবী কিংবা পোশাকশিল্পী কন্যা মাসাবা গুপ্তের সৌজন্যে কখনও-সখনও প্রচারের আলোকে আসেন বর্ষীয়ান অভিনেত্রী। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নীনা জানান, মেয়ের প্রতি যে ভালবাসা অনুভব করেন, তেমনটা আর কারও জন্য আসে না। এই ভালবাসাই শ্রেষ্ঠ বলে মনে করেন নীনা।

২০০৮ সাল। ভিভের সঙ্গে বিচ্ছেদের পর ৪৯ বছর বয়সে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নীনা। নতুন করে কি ভালবাসায় ডুবতে পেরেছিলেন অভিনেত্রী? সাফ জানালেন, মেয়ের প্রতি যে টান অনুভব করেন স্বামীর প্রতি কখনওই তা আসেনি। এক সাক্ষাৎকারে নীনা বলেন, “আমি মনে করি না নারী এবং পুরুষের মধ্যে ‘ভালবাসা’ বলে কোনও কিছুর অস্তিত্ব আছে। শুরুটা হয় দেহজ কামনা দিয়ে। সেটা একসঙ্গে থাকতে থাকতে অভ্যাসে পরিণত হয়। পারস্পরিক ভাল লাগা তৈরি হয়। সেটা বিয়ে অবধি গড়াতে পারে। কিন্তু আমি আমার মেয়ের জন্য যা কিছু করতে পারি, স্বামীর জন্য কখনওই পারব না।”

এর পরই নীনা জানান, একমাত্র ভালবাসা অনুভব করেছেন মাসাবার জন্য। তাঁর কথায়, “অন্যরা বুঝতে পারেন, কিন্তু যাকে প্রেম বলে আমি তেমন কিছু উপলব্ধি করিনি জীবনে।”

নীনার হাতে এখন একগুচ্ছ কাজ। পরের বছর ‘গোয়ালিয়র’ ছবিতে দেখা যাবে তাঁকে। চলতি বছর ২টি ছবিতেই অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। ‘গোয়ালিয়র’-এও অমিতাভের সঙ্গেই পর্দা ভাগ করবেন নীনা।

Neena Gupta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy