Advertisement
E-Paper

প্রেম দিবসে ফাঁস ভিডিয়ো! পাকিস্তান তোলপাড়, লুকিয়ে ‘নিকা’ সেরেই ফেললেন হানিয়া-আসিফ?

বিয়ের পোশাকে সেজেছেন দু’জনে। কয়েক বছর আগের মতোই বাধা পড়েছেন ভালবাসার বাঁধনে। বিয়েটা হয়েই গেল না কি হবে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৭
হানিয়া আমির আর আসিফ আজ়হার ‘নিকা’ সারলেন?

হানিয়া আমির আর আসিফ আজ়হার ‘নিকা’ সারলেন? ছবি: সংগৃহীত।

মাঝে যদি বিচ্ছেদ না ঘটত তা হলে এত দিনে তাঁরা হয়তো ‘নিকা’ সেরেই ফেলতেন। গুঞ্জন, অবশেষে নাকি তাঁদের চার হাত এক হচ্ছে। গুঞ্জনের কেন্দ্রে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির আর গায়ক আসিফ আজ়হার।

একটি ভাইরাল ভিডিয়ো থেকেই নতুন করে রটনার জন্ম। নাচের সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের পোশাকে হানিয়া-আসিফ। এ ভাবেই তাঁদের নাচতে দেখা গিয়েছে। দুই তারকার অনুরাগীরা সেই ঝলক দেখে ধরেই নিয়েছিলেন, হয় তাঁদের বিয়ে হয়ে গিয়েছে, নয়তো আসন্ন রমজানে সম্পর্কে সিলমোহর দেবেন। এর পরেই শোনা যায়, নায়িকার এ বারের জন্মদিনের ‘থিম’ ছিল ‘শাদি’ অর্থাৎ বিয়ে। সেই অনুযায়ী হানিয়া এবং আসিফ বিয়ের পোশাকে সেজেছিলেন। এমনও মনে করা হচ্ছে, যেহেতু তাঁদের বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে, সেই গুঞ্জনে ইন্ধন জোগাতেই নাকি এই ‘থিম’ বেছে নিয়েছিলেন তাঁরা।

প্রসঙ্গত, হানিয়া-আসিফের প্রেম আজকের নয়। ২০১৮ সালে সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আনেন তাঁরা। তার আগে একটি ফ্যাশন শো-তে যুগলে একসঙ্গে হেঁটেছিলেন। সে বারেও হানিয়ার পরনে ছিল বিয়ের লাল পোশাক! কালো পাঠান কোটে সেজে ওঠা আসিফ নায়িকার জন্য মঞ্চে গান শুনিয়েছিলেন! সে দিন তাঁদের ‘রসায়ন’ উপস্থিত প্রত্যেকের নজর কেড়েছিল। ২০২২-এ তাঁদের বিচ্ছেদ হয়। গায়ক জড়িয়ে পড়েন অভিনেত্রী-মডেল মেরুব আলির সঙ্গে। ২০২৫-এ আসিফের সেই সম্পর্কও ভেঙে যায়। শোনা যায়, দেখাসাক্ষাৎ শুরু হতে হানিয়া-আসিফের পুরনো প্রেম ফের বাড়ে! অনুরাগীরাও তাঁদের নিয়ে কৌতূহলী। ‘শাদি’র ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরেই মন্তব্য বিভাগে যুগলের ‘নিকা’র আবদার জানিয়েছেন অনেকেই।

Hania Aamir Ashif Azhar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy