Advertisement
E-Paper

Shamita Shetty: এই সময়টাও কেটে যাবে, রাজ কুন্দ্রার বিতর্কে নাম জড়ানোর পর নীরবতা ভাঙলেন শিল্পার বোন শমিতা

গহনা বশিষ্ঠ দাবি করেন, রাজ তাঁর নতুন অ্যাপে শ্যালিকা শমিতাকে দিয়ে অভিনয় করানোর কথা ভেবেছিলেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২১ ১২:২৩
রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টি কুন্দ্রা।

রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টি কুন্দ্রা।

রাজ কুন্দ্রাকে ঘিরে বিতর্কের মাঝেই শুক্রবার মুক্তি পেয়েছে শিল্পা শেট্টি কুন্দ্রার ‘হাঙ্গামা ২’। ইনস্টাগ্রামে দিদিকে অভিনন্দন জানিয়েছেন বোন শমিতা শেট্টি। তার সঙ্গেই রয়েছে কঠিন সময়ে ভেঙে না পড়ার পরোক্ষ বার্তা।

ছবির একটি পোস্টার দিয়ে শমিতা লিখেছেন, '১৪ বছর পর হাঙ্গামা মুক্তি পাচ্ছে। মুঙ্কি, তোমায় অনেক শুভেচ্ছা। আমি জানি, এই ছবিটির জন্য তুমি অনেক পরিশ্রম করেছ। তোমার সঙ্গে তোমার পুরো দলও তা-ই করেছে। তোমাকে ভালবাসি। সারা জীবন তোমার সঙ্গে আছি।’

শুক্রবার একটি ইনস্টাগ্রাম পোস্টে জীবনে ‘চ্যালেঞ্জ’ নেওয়ার কথা বলেছিলেন শিল্পা। লিখেছিলেন, এই মুহূর্তে আমি যে ভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তা থেকে কেউ আমায় সরিয়ে আনতে পারবে না।’ শমিতার লেখাতেও একই মনোভাবের আভাস পাওয়া গেল। তিনি লিখেছেন, ‘জীবনে অনেক ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছ। কিন্তু সেগুলি যে তোমায় আরও শক্ত করে তুলেছে, তা আমি জানি। এই সময়টাও কেটে যাবে।’ এই দীর্ঘ পোস্টের শেষে সকলকে ‘হাঙ্গামা ২’ দেখার অনুরোধ করেছেন শমিতা।

রাজের পুলিশি হেফাজতের মেয়াদ বেড়েছে মঙ্গলবার পর্যন্ত। শিল্পাকেও জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। একাধিক জটিলতার মধ্যেই অভিনেত্রী গহনা বশিষ্ঠ দাবি করেন, রাজ তাঁর নতুন অ্যাপে শ্যালিকা শমিতাকে দিয়ে অভিনয় করানোর কথা ভেবেছিলেন। এ বিষয়ে যদিও কোনও মন্তব্য করেননি শমিতা।

shilpa shetty Raj Kundra Shamita Shetty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy