Advertisement
E-Paper

Mithila: বাংলাদেশের মামলায় স্থায়ী জামিন পেলেন অভিনেত্রী মিথিলা

সাদ স্যাম রহমান অভিযোগ করেন, আসামিরা তাঁর ৩ লাখ ১৮ হাজার টাকা আত্মসাতে সাহায্য করেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৩৬
অভিযুক্ত রাফিয়াত রশিদ মিথিলা

অভিযুক্ত রাফিয়াত রশিদ মিথিলা

বাংলাদেশের এক ই-কমার্স প্রতিষ্ঠান আত্মসাতের অভিযোগে অভিযুক্ত রাফিয়াত রশিদ মিথিলা। গত বছরের ৪ ডিসেম্বর ওই সংস্থার এমডি, চেয়ারম্যান, গায়ক তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও অভিনেত্রী শবনম ফারিয়া সহ ৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন সাদ স্যাম রহমান নামে ওই সংস্থার এক গ্রাহক। ঢাকার ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করা হয়। সাদ স্যাম রহমান অভিযোগ করেন, আসামিরা তাঁর ৩ লাখ ১৮ হাজার টাকা আত্মসাতে সাহায্য করেছেন।

এই মামলায় আগাম জামিন চেয়ে গত ১২ ডিসেম্বর আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন অভিনেত্রী মিথিলা ও শবনম ফারিয়া। মিথিলার আট সপ্তাহের জামিন মঞ্জুর হয়।

বাংলাদেশ সংবাদ মাধ্যমের খবর, বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি আদালতের দেওয়া আট সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় স্থায়ী জামিনের আবেদন করেন মিথিলা। আইনজীবীর মাধ্যমে মিথিলা এই আবেদন করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে। শুনানি শেষে তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত মিথিলার স্থায়ী জামিন মঞ্জুর করেন আদালত।

Mithila Rafiath Rashid Bangladesh Tahsan Rahman Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy