Advertisement
E-Paper

Janhvi-Rahul: জাহ্নবী চুপিচুপি চোখ রাখেন প্রোফাইলে! জানতে পেরে অপ্রস্তুত রাহুল

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ২০:৫৭
বিনোদ আর শ্রীদেবীর রসায়ন কি প্রবহমান?

বিনোদ আর শ্রীদেবীর রসায়ন কি প্রবহমান?

বিনোদ খন্নার ছেলে রাহুল কতটা আকর্ষণীয়, আবেদনময়, তা সম্প্রতি জাহ্নবীর মুখ থেকেই শুনেছেন সকলে। সে নিয়ে ফিসফাস, হালকা গুঞ্জন।

এ দিকে কথা বের করতে ওস্তাদ সঞ্চালক কর্ণ জোহর। তাঁর সঙ্গে কফির আড্ডায় মনের আগল খুলে দেন তারকারাও। কয়েক সপ্তাহ আগে কফি উইথ কর্ণ-এ হাজির হয়েছিলেন সারা আলি খান ও জাহ্নবী কপূর। আড্ডার ফাঁকে প্রসঙ্গক্রমে রাহুলের কথা বলে ফেলেন জাহ্নবী। বললেন, রাহুলের প্রোফাইলে চুপিচুপি চোখ রাখেন তিনি। যাকে বলে স্টক করা! তাঁর কথায়, ‘‘রাহুলের মধ্যে একটা ব্যাপার আছে। খুব হট!’’

তবে কি রাহুলে মজেছেন শ্রীদেবী-কন্যা? কথাটা শেষমেশ কানে গেল রাহুলেরও। জানতে পেরে তিনিও লাজে রাঙা। বললেন, তাঁর মনে পড়ে যাচ্ছে শ্রীদেবীর সঙ্গে সাক্ষাতের এক অভিজ্ঞতা। বাবা বিনোদ খন্নার সঙ্গে অভিনয় করছিলেন সে বার। রাহুল জানান, খুব ভাল লেগেছিল তাঁর শ্রীদেবীকে। তবে জাহ্নবীর সঙ্গে তাঁর কোনওদিন দেখা হয়নি বলেই জানান। কিন্তু তাঁকেও তাঁর মায়ের মতোই প্রতিভাবান এবং সম্ভবনাময় মনে হয়।

জাহ্নবীর অনুরাগের কথা জেনে রাহুল বলেন, ‘‘আমি আসলে সেই অনুষ্ঠান দেখিনি। তবে জাহ্নবীর প্রতিটি মন্তব্য আমার কানে এসেছে। খুব মিষ্টি মেয়ে। ওর সঙ্গে কখনও দেখা না হলেও ওর বাবাকে (বনি কাপুর) খুব ভাল করে চিনি।’’

তিনি এর পরই শ্রীদেবীর কথা টেনে এনে বলেন, ‘‘আমি নিশ্চিত তিনি (শ্রীদেবী) যেখানেই থাকুক না কেন, জাহ্নবীর জন্য খুব গর্বিত হবেন। সে খুবই মিষ্টি এবং আত্মবিশ্বাসী মেয়ে হয়ে উঠেছে!’’

এর আগেও নেটমাধ্যমে নিজের অনাবৃত ছবির নীচে জাহ্নবীর উদ্দেশে কিছু বলতে বলেছিলেন রাহুল। সব তারকারা যখন মন্তব্য করছিলেন জাহ্নবীর মুখ থেকেও কিছু শোনার আশায় ছিলেন তিনি। সে নিয়ে রসিকতাও করেছেন বলিউড-সতীর্থরা। চলছে জল্পনা, তবে কি নতুন নতুন জুটি বাঁধতে চলেছে টিনসেল নগরীতে?

রাহুলকে শেষ দেখা গিয়েছিল ২০১৯ সালে নেটফ্লিক্স ওয়েব সিরিজ ‘লীলা’-য়, যেটিতে হুমা কুরেশিও অভিনয় করেছিলেন। অন্য দিকে জাহ্নবী অভিনীত ‘গুড লাক জেরি’ মুক্তি পাওয়ার মুখে।

Rahul Khanna Janhvi Kapoor Stalker
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy