Advertisement
E-Paper

যা দিনকাল এল লোকে ফ্যাশনের নামে নগ্ন হয়ে ঘুরে বেড়াবেন, কাকে বললেন রাহুল?

বুধবার একটি ভিডিয়ো পোস্ট করেছেন উরফি। সমুদ্রসৈকতে দাঁড়িয়ে তিনি। বক্ষ ঢেকেছেন দু’টি নীল রঙের ঝিনুকে। কিন্তু কোনও অন্তর্বাস পরেননি উরফি জাভেদ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২২ ১৭:১৮
ফ্যাশন আর নগ্নতা নিয়ে মুখ খুললেন রাহুল

ফ্যাশন আর নগ্নতা নিয়ে মুখ খুললেন রাহুল

নেটমাধ্যমে বোমা ফাটালেন ‘খতরো কে খিলারি’র রাহুল বৈদ্য।রাখঢাক না করেই তিনি বললেন, “এখন যা অবস্থা লোকে এ বার ফ্যাশনের নামে নগ্ন হয়ে ঘুরবে।”

রাহুল অবশ্য কোথাও কারও নাম উচ্চারণ করেননি। কিন্তু নেটিজেনদের বুঝতে বাকি নেই যে কাকে উদ্দেশ্য করে রাহুল এই মন্তব্য করেছেন। রাহুলের মন্তব্য বাক্সে ভরে গিয়েছে উরফির নাম। বুধবার একটি ভিডিয়ো পোস্ট করেছেন উরফি। সমুদ্রসৈকতে দাঁড়িয়ে তিনি। বক্ষ ঢেকেছেন দু’টি নীল রঙের ঝিনুকে। উরফির লেখা থেকে জানা গিয়েছে, সেই পোশাক তিনি নিজের হাতে তৈরি করেছেন। কোমরে পরেছেন গোলাপি রঙের স্বচ্ছ একটি ওড়না। কিন্তু কোনও অন্তর্বাস পরেননি উরফি জাভেদ।

তাঁর পোশাক মানেই নতুন নতুন চমক। অধিকাংশ সময়ে তাঁকে খোলামেলা পোশাকে দেখা যায় বলে কম নিন্দা শুনতে হয় না। তবে এই প্রথম বার নগ্ন হয়ে দাঁড়ালেন ক্যামেরার সামনে। নিজের ইনস্টাগ্রামে পরবর্তীকালে উরফি লিখেছেন, ‘‘বোকার মতো আচরণ করা বন্ধ করুন। আমি ত্বক-রঙা অন্তর্বাস পরে আছি। দয়া করে নূন্যতম বোধবুদ্ধি কাজে লাগান আর চোখ মেলে দেখুন।’’ কিন্তু সে কথার পরোয়া না করেই রাহুল নগ্নতা আর ফ্যাশন নিয়ে মন্তব্য করেন।

Urfi Javed Rahul Vaidya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy