Advertisement
E-Paper

Raima: অন্তর্বাসে রাইমা! খোলা ফ্রিজের সামনে ‘পোজ’ দিতেই কটূক্তির ঝড়

ফের চর্চায় সেন-সুন্দরী, এ বারের কারণ কী?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২১ ১৪:১৪
রাইমা সেন

রাইমা সেন

শনিবাসরীয় সকালে ফের চর্চায় রাইমা সেন। না, তথাগত ঘোষের ক্যামেরার সামনে নিজেকে খোলামেলা ভাবে মেলে ধরার জন্য নয়। সাঁতারের পোশাকে জলকেলির জন্যও নয়। তা হলে? অন্তর্বাস আর 'গরম প্যান্ট' (পড়ুন হট প্যান্ট) পরে 'ঠান্ডা মেশিন' (পড়ুন ফ্রিজ)-এর সামনে ‘পোজ’ দিতেই তিনি কটাক্ষের শিকার। নেটাগরিকদের কটূক্তি ধেয়ে এসেছে অভিনেত্রীর ছবি লক্ষ্য করে। অভিনেত্রীর পোজ দেখে অনেকেরই মনে হয়েছে, তিনি খোলা জায়গায় মলত্যাগ করছেন!

এ রকম মনে হতেই সরাসরি প্রশ্নও উঠেছে। কেউ বলেছেন, ‘ঘরে বাথরুম নেই? ফ্রিজ খুলে তার সামনেই মলত্যাগ করছেন’! কারওর দাবি, এভাবে উন্মুক্ত স্থানে মলত্যাগ করলে জীবাণু ছড়িয়ে পড়বে দ্রুত। কেউ রসিকতা করেছেন রাইমার সঙ্গে, ‘এটা কি মলত্যাগের পোজ?’ আবার কেউ অভিনেত্রীকে সরাসরি ‘আন্টি’ সম্বোধনও করেছেন! কারওর কৌতূহল, বাড়িতে এ ভাবে কেউ হাই হিল জুতো পরে?

অথচএক দিন আগে এই পোশাকেই ছবি ভাগ করে নিয়েছিলেন রাইমা। অন্তর্বাসের উপরে জড়িয়ে নিয়েছিলেন হালকা ওড়না। ঘরের মধ্যে রাখা ক্যাবিনেটের উপর সে দিন অলস ভঙ্গিতে বসেছিলেন সেন-সুন্দরী। রাইমার সে দিনের ছবিতে কিন্তু কোনও কটূক্তি করেননি নেটাগরিকেরা। বরং তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন। অকপটে সবাই মেনে নিয়েছেন, ৪০-এও শরীরী উষ্ণতা একটুও কমেনি তাঁর। বরং ভাল আলোকচিত্রীর হাতে সেই সৌন্দর্য বন্দি হলে তা যেন জীবন্ত কাব্য হয়ে ওঠে।

raima sen Trolling bikini photos
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy