Advertisement
E-Paper

Yuvaan Chakraborty: কৃষ্ণকে ফুল দিয়ে স্নান, সঙ্গে কীর্তন, রবিবার পালিত হবে ইউভানের জন্মদিন

কয়েক দিন আগেই মা-বাবার সঙ্গে পুরীর সমুদ্র দেখে এসেছে সে। বাড়িতে জন্মদিন উপলক্ষে তার জন্য কেমন আয়োজন হচ্ছে?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ ২০:৩৮

দেখতে দেখতে ঘুরে গেল বছর। রাত পোহালেই এক বছরে পা দেবে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুত্র ইউভান। কয়েক দিন আগেই মা-বাবার সঙ্গে পুরীর সমুদ্র দেখে এসেছে সে। বাড়িতে জন্মদিন উপলক্ষে তার জন্য কেমন আয়োজন হচ্ছে? কী কী উপহারই বা পেতে চলেছে রাজ-পুত্র? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায় জানালেন, খুবই ছিমছাম করে পালিত হবে ইউভানের জন্মদিন। তিনি বললেন, “রাজ আর শুভ (শুভশ্রী) ইস্কন থেকে কয়েক জন প্রভুকে ডেকেছে। তাঁরাই থাকবেন ইউভানের জন্মদিনে। পুষ্পাভিষেক হবে। অর্থাৎ কৃষ্ণ ঠাকুরকে ফুল দিয়ে স্নান করানো হবে।” দেবশ্রীর ছেলে অনীশ দীর্ঘ দিন ধরে ইস্কনের সঙ্গে যুক্ত। ভাই ইউভানের জন্মদিনে তাই সে সবের দায়িত্ব তিনিই নিয়েছেন। ইউভানের জন্মদিনে কীর্তন হবে বলেও জানালেন দেবশ্রী। তিনি বললেন, “ইউভান গান খুব ভালবাসে। কীর্তনটাও ওর খুব ভাল লাগবে।”

জন্মদিনের সব আয়োজন প্রায় সারা। কিন্তু কাজের ব্যস্ততার জন্য এখনও ইউভানের জন্য উপহারই কিনতে পারেননি দেবশ্রী। ইউভানকে জামা দেবেন বলে ঠিক করে রেখেছেন। আপাতত কেনাকাটাতেই মন দিয়েছেন তিনি।

Raj Chakraborty Subhashree Ganguly Yuvaan Chakraborty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy