Advertisement
E-Paper

ওয়েব ছবিতে

নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ় ‘সেক্রেড গেমস’-এর পরে আরও একবার পছন্দের ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে চলেছেন সেফ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ০২:০১
সেফ

সেফ

একটি নেটফ্লিক্স ছবি সই করতে চলেছেন সেফ আলি খান। চিত্রনাট্য পড়ে পছন্দ হয়েছে তাঁর, জানিয়েছেন সেফ। ‘‘ছবির পরিচালক ও ভাবনা, দুই-ই আমার খুব পছন্দ হয়েছে। প্রজেক্ট শুরু করার তারিখ শিগগিরই চূড়ান্ত হয়ে যাবে,’’ বলেছেন সেফ।

হিন্দি ইন্ডাস্ট্রিতে বড় পর্দার যে অভিনেতারা ওয়েব প্ল্যাটফর্মে প্রথম কাজ করা শুরু করেছিলেন, সেফ ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ় ‘সেক্রেড গেমস’-এর পরে আরও একবার পছন্দের ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে চলেছেন সেফ। আলি আব্বাস জ়াফরের পরিচালনায় ওয়েব সিরিজ় ‘তাণ্ডব’-এ রয়েছেন অভিনেতা, এক রাজনীতিকের ভূমিকায়। আগামী বছর মুক্তি পাবে সেটি। এ ছাড়া তাঁর হাতে রয়েছে ‘আদিপুরুষ’, ‘ভূত পুলিশ’-এর মতো ছবি। মুক্তির অপেক্ষায় রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ‘বান্টি অওর বাবলি টু’।

Netflix Saif Ali Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy