সেই সময়ে লরেন্স বিশ্নোই প্রায় প্রতি দিনই হুমকি পাঠাচ্ছে সলমন খানকে। ঘাড়ে মৃত্যুর খাঁড়া নিয়ে ‘সিকন্দর’-এর শুটিং করেছিলেন সলমন। ছবি নিয়ে অনুরাগীদের উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু আশানুরূপ ফল করতে পারেনি সলমনের ছবি। ২০০ কোটি টাকার ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। এর কারণ নাকি পাইরেসি! নির্মাতারা জানিয়েছেন, ৯১ কোটি টাকার ক্ষতি হয়েছে তাঁদের। যদিও সলমনের তরফে কোনও ফাঁক ছিল না বলেই জানান সলমনের সহ-অভিনেতা যতীন সারেন।
আরও পড়ুন:
এই ছবির শুটিং দেশের বিভিন্ন জায়াগায় ঘুরে ঘুরে হয়েছে। এ ছাড়াও সেই সময়ে অভিনেতার পাঁজর ভেঙে গিয়েছিল, কাঁধেও চোট লাগে। কিন্তু চরিত্রের খাতিরে সেই সময়েও শরীরচর্চা, সাইকেল চালানো থামাননি সলমন। যতীনের কথায়, ‘‘সলমন স্যর তো সবার আগে চলে আসতেন সেটে। এমনকি, কল টাইমের আগে পৌঁছে যেতেন। গোটা সেটে খুব ইতিবাচক পরিবেশ থাকত। খুব যত্ন নিয়েই ছবিটা বানানো হয়েছিল। আমি দেখেছি, তখন ভীষণ শারীরিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সলমন। তাও চরিত্রের প্রয়োজনে শরীরচর্চা থামাননি।’’
সব ভাল থাকা সত্ত্বেও দর্শক পছন্দ করেনি ছবিটি। তবে কী কারণে পছন্দ করেনি দর্শক, তা নিয়ে যতীন সম্পূর্ণ অন্ধকারে।