Advertisement
E-Paper

Bharti Singh-Salman Khan: ভারতীর সদ্যোজাতকে অভিনেতা বানাবেন সলমন?

সলমনের আশীর্বাদ প্রার্থনা করে আরেক আবদার রাখেন ভারতী। বলেন, সলমনের খামারবাড়িতেই সাধভক্ষণের অনুষ্ঠান করতে চান, বাড়িটি কি দেবেন সলমন? উত্তরে রসিকতা করে সলমনও বলেন,  ভারতী আর হর্ষের সন্তান হলে তাকে অভিনেতা বানানোর দায়িত্ব তাঁর। সলমনের সেই অভাবনীয় প্রতিশ্রুতিতে আহ্লাদে ফেটে পড়েন মা ভারতী। দম্পতিকে প্রাণ ভরে অভিনন্দন জানান ভাইজান।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২২ ১৩:২৪
সলমন-ভারতী

সলমন-ভারতী

কমেডিয়ান ভারতী সিংহ আর তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া এখন সন্তানসুখে আপ্লুত। গত রবিবারই ভারতী এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। নেটমাধ্যমে নিজেদের ছবি দিয়ে সুখবর জানিয়েছেন। যদিও সদ্যোজাতের কোনও ছবি তাঁরা এখনও প্রকাশ করেননি। কিন্তু বাচ্চাটির জন্মের পর পরই ‘বিগ বস ১৫’-এর একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে।

৩ মাসের পুরনো সেই অনুষ্ঠানে সন্তানসম্ভবা ভারতীর পাশে দাঁড়িয়ে চিত্রনাট্যকার হর্ষ। হাতে মিষ্টির বাক্স। তাঁরা দু’জনেই সন্তানের আগমনবার্তা ঘোষণা করে সাধভক্ষণ অনুষ্ঠানে নেমন্তন্ন করলেন সলমন খানকে।

শুধু তাই নয়, সলমনের আশীর্বাদ প্রার্থনা করে আরেক আবদার রাখেন ভারতী। বলেন, সলমনের খামারবাড়িতেই সাধভক্ষণের অনুষ্ঠান করতে চান, বাড়িটি কি দেবেন সলমন? উত্তরে রসিকতা করে সলমনও বলেন, ভারতী আর হর্ষের সন্তান হলে তাকে অভিনেতা বানানোর দায়িত্ব তাঁর। সলমনের সেই অভাবনীয় প্রতিশ্রুতিতে আহ্লাদে ফেটে পড়েন মা ভারতী। দম্পতিকে প্রাণ ভরে অভিনন্দন জানান ভাইজান।

তবে সেই ভিডিও তখন কত জন দেখেছিলেন ঠিক নেই, হর্ষ আর ভারতীর সন্তান জন্ম নিতেই নেট-দুনিয়ায় সবাই দেখে ফেললেন সেই তিন মাস আগের অনুষ্ঠান।

সে বার বিগ বসের অন্যান্য প্রতিযোগীদের সুখবরটি জানাতে বাড়ি বাড়ি গিয়েছিলেন হর্ষ আর ভারতী। মিকা সিংহ, ইউলিয়া ভন্তুর এবং প্রজ্ঞা জয়সওয়ালও তাঁদের অভিনন্দন জানিয়েছিলেন। তার পর ধুমধামের মধ্যেই পৃথিবীর আলো দেখল ভারতী আর হর্ষ-র সন্তান। ছেলের কী নাম রাখবেন তাঁরা, আপাতত তাই শোনার অপেক্ষায় নেটাগরিকরা।

Bharti Singh salman khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy