প্রেমিকা সঙ্গীতাকে নিয়ে সন্দেহ, ১০ বছর ধরে জ্যাকি শ্রফের উপর বদলা নিয়েছিলেন সলমন!
ইন্ডাস্ট্রিতে সলমনের রাগ সম্পর্কে ওয়াকিবহল প্রায় প্রত্যেকেই। ভালবাসলে মন দিয়ে বাসেন আর রেগে গেলে সব সম্পর্ক ছিন্ন করে দেন। বন্ধুরা বলেন, নাকি বড্ড বেশি আবেগপ্রবণ। আর নিন্দুকেরা ফিসফিস করে বলেন, রগচটা। রগচটাই বটে! প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানির জন্য নাকি ১০ বছর কথাই বন্ধ করে দিয়েছিলেন জ্যাকি শ্রফের সঙ্গে। কী ঘটেছিল?
ইন্ডাস্ট্রিতে সলমনের রাগ সম্পর্কে ওয়াকিবহল প্রায় প্রত্যেকেই। ভালবাসলে মন দিয়ে বাসেন আর রেগে গেলে সব সম্পর্ক ছিন্ন করে দেন। বন্ধুরা বলেন, নাকি বড্ড বেশি আবেগপ্রবণ। আর নিন্দুকেরা ফিসফিস করে বলেন, রগচটা। রগচটাই বটে! প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানির জন্য নাকি ১০ বছর ধরে রাগ জমিয়ে রেখেছিলেন জ্যাকি শ্রফের জন্য। কী ঘটেছিল?
কলেজ জীবনের প্রথম প্রেমিকা শাহীন জাফরির সঙ্গে লজ্জা লজ্জা প্রেমকে সে সময় সদ্য টাটা-বাই বাই করেছেন সলমন। সালটা ১৯৯০। ঠিক এমন সময় তাঁর জীবনে আগমন ঘটে সঙ্গীতার।
কীভাবে ওঁদের আলাপ হয়েছিল জানেন? সঙ্গীতাকে প্রথম বার সলমনদেখেন বলিউডের এক পার্টিতে। ইন্ডাস্ট্রিতে সে সময় তাঁরা দু’জনেই নতুন। আর দেখা মাত্রই প্রেম। যাকে বলে , ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’।
সঙ্গীতার রূপের ছটায় ক্রমশ আবিষ্ট হতে শুরু করেন সলমন। বি-টাউনে হট টপিক হয়ে উঠতে থাকে সলমন এবং সঙ্গীতার রোম্যান্স।
সব কিছু ঠিকই চলছিল। কিন্তু হঠাৎই প্রেমিকাকে নিয়ে বলিউডের তৎকালীন হ্যান্ডসাম হাঙ্ককে সন্দেহ করতে শুরু করেন সলমন। জ্যাকি শ্রফ আর সঙ্গীতার মধ্যে কিছু চলছে বলে ধারণা করে নেন ভাইজান।
আরও পড়ুন:
কেন সন্দেহ? সে সময় জ্যাকি এবং সঙ্গীতার জুটি বেশ আলোচনায়। ‘ইজ্জত’, ‘ত্রিদেব’ এবং ‘লক্ষ্মণরেখা’— তিনটি ছবিতে একসঙ্গে কাজও করে ফেলেছেন জ্যাকি-সঙ্গীতা।
এ সময়েই বলিউডে কানাঘুষো শোনা যায়, সলমনের সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি জ্যাকির সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছেন সঙ্গীতা।
বলিউডে তো হাওয়ার চেয়েও দ্রুত খবর ছড়ায়। সলমনের কাছেও খবর পৌঁছতে বেশি সময় লাগল না। ব্যাস। ভাইজান গেলেন রেগে। এমনিতেই তিনি প্রিয়জনদের নিয়ে খুবই পজেসিভ। তার মধ্যে আবার নিজের প্রেমিকা!
সঙ্গীতার সঙ্গে প্রায়শই ঝামেলা হতে থাকল তাঁর। সম্পর্কে ধরতে লাগল ফাটল। সলমন ঠিক করলেন জ্যাকির বিরুদ্ধে ‘বদলা’ নেবেন।
আরও পড়ুন:
না মারামারি নয়। জ্যাকির সঙ্গে কথা বলাই বন্ধ করে দিলেন সলমন। বন্ধ করে দিলেনএকসঙ্গে ছবিতে কাজ করা।
তবে জ্যাকির সঙ্গে সম্পর্ক যে ছিল, তা কোনওদিনও মানেননি সঙ্গীতা। আদৌ সম্পর্ক ছিল না তা কেউই জানেননা। সবটাই জল্পনা, অনুমান। তবে পরে এক সাক্ষাৎকারে সঙ্গীতা বলেছিলেন, মানুষ হিসেবে সলমনের থেকে জ্যাকি অনেক ভাল।
ফিরে আসা যাক সলমন এবং সঙ্গীতার প্রেমকাহিনীতে। যে ভালবাসার জন্য জ্যাকির সঙ্গে কথা বলা বন্ধ করেছিলেন সলমন, সেই ভালবাসা ভেঙে গেল কী করে? কেন হল সলমন এবং সঙ্গীতার ব্রেকআপ?
বিয়েও ঠিক হয়ে গিয়েছিল তাঁদের। ১৯৯৪-এর মে মাসে। শুধু তাই নয়। হয়ে গিয়েছিল কার্ড ছাপানোও। কিন্তু বিয়ের এক মাস আগে সঙ্গীতাই সরে আসেন সম্পর্ক থেকে। কেন?
বিয়ে তো করতে যাচ্ছিলেন সলমন, কিন্তু তাঁর মন তখন বাঁধা পড়েছিল অন্য জায়গায়। সে সময় অভিনেত্রী সোমি আলির সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন নিয়ে মাতোয়ারা ছিল বলিপাড়া। সে খবর পৌঁছয় সঙ্গীতার কাছেও।
বিয়ের পরিকল্পনা থেকে সরে আসেন তিনি। ব্রেক আপ হয়ে যায় তাঁদের। আর গুঞ্জনকে সত্যি করে সলমন সম্পর্কে জড়ান সোমি আলির সঙ্গে।
ও দিকে বেশ কিছু বছর সিঙ্গল থাকার পর সঙ্গীতা বিয়ে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিনকে। যদিও তাঁদের সেই বিয়েও ভেঙে যায়। সঙ্গীতা বর্তমানে সিঙ্গল।
সিঙ্গল ভাইজানও। সঙ্গীতার পর তাঁর জীবনে সোমি, ঐশ্বর্যা, ক্যাটরিনা ভিড় করলেও কোনও সম্পর্কই স্থায়ী হয়নি।