Advertisement
E-Paper

কেমন আছেন সামান্থা? হলিউডের সিরিজ়ে কি দেখা যাবে তাঁকে?

রুসো ভ্রাতৃদ্বয় জানিয়েছিলেন, এ বার ভারতেও তৈরি হবে ‘সিটাডেল’। নায়ক বরুণ ধাওয়ান। তাঁর নায়িকা হওয়ার কথা ছিল সামান্থারই। কী হল তার পর?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ১৪:৩২
‘সিটাডেল’ সিরিজ়ে বরুণ ধাওয়ানের সঙ্গে দেখা যাবে সামান্থাকে?

‘সিটাডেল’ সিরিজ়ে বরুণ ধাওয়ানের সঙ্গে দেখা যাবে সামান্থাকে? ছবি: সংগৃহীত।

‘সিটাডেল’-এ থাকছেন সামান্থা রুথ প্রভু। অসুস্থতার কারণে একের পর এক কাজের চুক্তি বাতিল করছিলেন বলে তাঁর সম্পর্কে ভুয়ো খবর রটেছিল। মুম্বইয়ের কয়েকটি প্রতিবেদনে জানানো হয়, হলিউড প্রকল্পের শুটিংয়ে থাকতে পারবেন না অভিনেত্রী। তবে সে তথ্য সত্যি নয়। ‘সিটাডেল’ সিরিজ়ে বরুণ ধাওয়ানের সঙ্গে দেখা যাবে সামান্থাকেও।

গত বছর শেষ দিকেই খুশির খবর ভাগ করে নিয়েছিলেন অ্যামাজন প্রাইম সিরিজ় ‘সিটাডেল’-এর নির্মাতারা। অ্যান্টনি এবং জো রুসো ভ্রাতৃদ্বয় জানিয়েছিলেন এ বার ভারতেও তৈরি হবে ‘সিটাডেল’। নায়ক হবেন বরুণ ধাওয়ান। আর নায়িকা হিসাবে সামান্থারই অভিনয় করার কথা ছিল। তবে শেষ ৩ মাস সামান্থার হদিসই নেই। অসুস্থতার কারণে জনসমক্ষে আসছেন না অভিনেত্রী। শুধু তা-ই নয়, তাঁর দলের তরফেও কোনও বিবৃতি মেলেনি। তাই সামান্থার ‘সিটাডেল’-এ থাকতে না পারার খবর ছড়িয়ে পড়েছিল ইতিমধ্যেই।

সামান্থার শরীর এখন কেমন? অসুস্থতার কারণেই কি হঠাৎ নাম সরিয়ে নিলেন? তা নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। তার পর মঙ্গলবার এক সূত্র মারফত স্পষ্ট করা হয়, সামান্থা সিরিজ়ে থাকছেন। শুধু তা-ই নয়, জানুয়ারির মাঝামাঝি থেকে শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।

রুসোরা জানিয়েছিলেন, শুধু ভারত নয়, একে একে বিভিন্ন দেশে ছড়িয়ে যাবে ‘সিটাডেল’। সেখানকার জল-হাওয়ায় বেড়ে উঠবে নতুন নতুন গুপ্তচর কাহিনি।

তবে অসুস্থতার কারণে সামান্থা মাঝেমাঝেই বিরতি নিয়েছেন। মায়োসাইটিসের মতো বিরল রোগে কাবু হয়ে পড়েছেন অভিনেত্রী। আমেরিকা থেকে ফিরে সম্প্রতি বেঙ্গালুরুতে ফের হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। শোনা যাচ্ছে, চিকিৎসার পরবর্তী পর্যায়ের জন্য দক্ষিণ কোরিয়া পাড়ি দিতে পারেন তিনি। তার মধ্যেই,বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে একটি রোম্যান্টিক তেলুগু ছবির করার কথা ছিল ‘ও ওয়ান্টাওয়া’ গার্লের। তার শুটিংও খুব তাড়াতাড়ি শেষ করবেন বলে জানিয়েছিলেন সামান্থা। কিন্তু শরীর একেবারেই সঙ্গ দিচ্ছে না সামান্থার। যদিও সামান্থার মুখপাত্র জানিয়েছিলেন, ‘সিটাডেল’ সিরিজ়ের কাজ যথা সময়ে শেষ করবেন সামান্থা। সেই কথাই রাখতে চলেছেন অভিনেত্রী।

Samantha Ruth Prabhu South Indian Actress Health Condition
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy