Advertisement
E-Paper

Sanya Malhotra: ছবির সেট থেকে শাড়ি চুরি করে বন্ধুর বিয়েতে সাজ বলি অভিনেত্রীর!

ভাগ্যশ্রীর ছেলের বিপরীতে অভিনয় করেছিলেন সানিয়া। মীনাক্ষীকে (সানিয়ার চরিত্রের নাম) বেশিক ভাগ দৃশ্যেই সিল্ক এবং সুতির শাড়ি পরতে দেখা গিয়েছিল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ১৬:৪৭
এক নয়, একাধিক শাড়ি চুরি করেছেন সানিয়া

এক নয়, একাধিক শাড়ি চুরি করেছেন সানিয়া

শাড়ি চুরি করেছেন বলিউড অভিনেত্রী! এক নয়, একাধিক। তা-ও আবার নিজেরই ছবির সেট থেকে! সেই শাড়িতেই সেজেগুজে গেলেন বন্ধুর বিয়েতে। শুধু তা-ই নয়। নায়িকা সানিয়া মলহোত্র নিজে কবুলও করলেন সে কথা!

চলতি বছরে দু’টি ছবি। আগামী বছরে আরও তিনটি। সানিয়ার হাতে একের পর এক ছবির প্রস্তাব। তবু কেন নেটফ্লিক্সের ছবি ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’-এর সেট থেকে একাধিক শাড়ি চুরি করতে হল তাঁকে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই নিজের ‘অপরাধ’ মেনে নিয়েছেন সানিয়া। বলেছেন, ‘‘ছবিতে মীনাক্ষীর চরিত্র হয়ে উঠতে ভাল লাগত আমার। কী যে ভাল ভাল শাড়ি! সেট থেকে কয়েকটা শাড়ি চুরি করে বন্ধুর বিয়েতে পরে গিয়েছিলাম। এখনও আমার কাছে আছে সেগুলো।”

‘মীনাক্ষী সুন্দরেশ্বর’

‘মীনাক্ষী সুন্দরেশ্বর’

নেটফ্লিক্সের ছবিতে বলি নায়িকা ভাগ্যশ্রীর ছেলে অভিমন্যু দাসানির বিপরীতে অভিনয় করেছেন সানিয়া। দক্ষিণ ভারতের মাদুরাইয়ের বাসিন্দা মীনাক্ষীকে (সানিয়ার চরিত্রের নাম) বেশিক ভাগ দৃশ্যেই সিল্ক এবং সুতির শাড়ি পরে থাকতে দেখা গিয়েছিল।

Sanya Malhotra Abhimanyu Dasani Bollywood Netflix
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy