Advertisement
E-Paper

কন্যাকে আগলে রাখেন শাহরুখ? ছবির সেটে সুহানার সঙ্গে ঠিক কেমন আচরণ করেন বলি তারকা?

‘কিং’ ছবির মাধ্যমেই প্রথম বড়পর্দায় আত্মপ্রকাশ হবে সুহানার। শুটিং সেটে কি বাবা অর্থাৎ শাহরুখের ছত্রছায়ায় থেকেছেন তিনি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৫:২০
কন্যার সঙ্গে ছবির সেটে কেমন সম্পর্ক সুহানার?

কন্যার সঙ্গে ছবির সেটে কেমন সম্পর্ক সুহানার? ছবি: সংগৃহীত।

‘আর্চিজ়’ ছবিতে প্রথম অভিনয় সুহানা খানের। ওটিটি-তে এই ছবি মুক্তি পাওয়ার পরেই অভিনয়ের জন্য সমালোচিত হন শাহরুখ খানের কন্যা। তার পরে দীর্ঘ বিরতি। এ বার তাঁকে দেখা যাবে তাঁর বাবার ছবিতেই। ‘কিং’ ছবির মাধ্যমেই প্রথম বড়পর্দায় আত্মপ্রকাশ হবে সুহানার। শুটিং সেটে কি বাবা অর্থাৎ শাহরুখের ছত্রছায়ায় থেকেছেন তিনি? তাঁর সঙ্গে কেমন আচরণ করেছেন বলিউডের বাদশা? জানালেন বর্ষীয়ান অভিনেতা সৌরভ শুক্ল।

সৌরভও এই ছবির অংশ। এর আগেও ‘বাদশা’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে কাজ করেছেন তিনি। সেই স্মৃতিচারণ করে সৌরভ প্রথমে বলেন, “সেই সময়ে শাহরুখ উঠতি তারকা। তখন ওর সঙ্গে যে খুব দেখাসাক্ষাৎ হয়েছে, তা নয়। কয়েক বার কথা হয়েছে মাত্র। তবে পরে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ওর সঙ্গে আমার দেখা হয়েছে।” শাহরুখের ব্যবসায়িক বুদ্ধিরও প্রশংসা করেন তিনি। সৌরভের কথায়, “ব্যবসায়ী হিসাবে শাহরুখ খুবই ভাল। ব্যবসায়ে ও অসাধারণ না হলে এই ভাবে একা হাতে নিজের একটা সাম্রাজ্য তৈরি করা সম্ভব হত না।” এর পাশাপাশি শাহরুখ তাঁর পরিবারের থেকেও সমর্থন পেয়েছেন বলেও দাবি করেন সৌরভ শুক্ল।

পরিবারকে শাহরুখ নিজেও গুরুত্ব দেন, সেই অভিজ্ঞতাও রয়েছে বর্ষীয়ান অভিনেতার। এর পরেই তিনি সুহানা খানের প্রসঙ্গ টেনে আনেন। ‘কিং’ ছবির সেটে তিনি বাবা ও মেয়েকে দেখেছেন। তবে ছবির সেটে তিনি কন্যা সুহানার সঙ্গে একেবারে ভিন্ন আচরণ করেন বলে জানান সৌরভ। তাঁর কথায়, “শাহরুখ বাবা হিসাবে খুব বুদ্ধিমান। কন্যাকে বাবা আগলে রাখবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু শাহরুখ ওর সন্তানদের অনেকটা স্বাধীনতা দেন। নিজেদের মতামত প্রকাশের স্বাধীনতা দেন তিনি। শাহরুখের মধ্যে তেমন অধিকারবোধ কাজ করে না। ছবির সেটে সুহানার সঙ্গে সহকর্মীর মতোই আচরণ করেন শাহরুখ। একজন সহ-অভিনেতা যেমন পরামর্শ দেন, তেমন পরামর্শই দেন কন্যাকে।”

Advertisement

উল্লেখ্য, এই ছবি ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা।

Shah Rukh Khan Suhana Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy