Advertisement
E-Paper

বিপদে পুত্র আরিয়ান, স্পেন যাওয়া স্থগিত শাহরুখের, ভেঙে পড়েছেন গৌরীও

সূত্রের খবর, ইতিমধ্যেই বিখ্যাত আইনজীবী সতীশ মানশিণ্ডের সঙ্গে যোগাযোগ করেছেন শাহরুখ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২১ ১৫:১৯
ছেলেকে বাঁচাতে নাকি এ দিক-ও দিক ছুটে বেড়াচ্ছেন শাহরুখ-গৌরী।

ছেলেকে বাঁচাতে নাকি এ দিক-ও দিক ছুটে বেড়াচ্ছেন শাহরুখ-গৌরী।

বিপাকে ২৩ বছরের ছেলে। যে কোনও মুহূর্তেই গ্রেফতার করা হতে পারে তাঁকে। প্রমোদতরীর মাদক পার্টি থেকে পুত্র আরিয়ান খান আটক হওয়ার পরেই কাজ ভুলেছেন শাহরুখ। ‘পাঠান’ ছবির একটি গানের কাজের জন্য স্পেনে যাওয়ার কথা ছিল শাহরুখের। জানা যাচ্ছে, আপাতত সেই পরিকল্পনা স্থগিত রেখেছেন তিনি। ছেলেকে বাঁচাতে নাকি এ দিক-ও দিক ছুটে বেড়াচ্ছেন বাদশা।

সূত্রের খবর, ইতিমধ্যেই আইনজীবী সতীশ মানশিণ্ডের সঙ্গে যোগাযোগ করেছেন শাহরুখ। সতীশের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র দফতরে। আটক করার পর দীর্ঘ সময় ধরে সেখানেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে শাহরুখ-পুত্রকে। বয়ান রেকর্ড করার পর গ্রেফতারের জল্পনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

শাহরুখের ঘনিষ্ঠ বৃত্তের এক জন বলেছেন, “শাহরুখ এ বিষয়ে সামনে এসে কোনও কথা বলবেন বলে মনে হয় না। এনসিবি আরিয়ানকে নিয়ে অবস্থান স্পষ্ট করলেই শাহরুখের আইনি পথে হাঁটার একাধিক রাস্তা খুলে যাবে।” তিনি আরও জানিয়েছেন, ছেলে আটক হওয়ার পর থেকে মানসিক ভাবে বিপর্যস্ত গৌরী। কাজের জন্য বিদেশে যাওয়ার কথা ছিল তাঁরও। আপাতত শাহরুখের সঙ্গে শহরে থাকবেন গৌরী। দুঃসময়ে ছেলের পাশে থাকতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তাঁরা।

Shah Rukh Khan gauri khan Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy