Advertisement
E-Paper

Shamita Shetty: রাকেশের জন্য আত্মত্যাগ! বাড়ি থেকে পাঠানো চিঠি দু’টুকরো করলেন শিল্পার বোন শমিতা

‘বিগ বস ওটিটি’-তে অংশগ্রহণ করার পর থেকেই খবরের শিরোনাম দখল করেছেন শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টি। শো-এ জুটি অভিনেতা রাকেশ বাপাতের সঙ্গে তাঁর রসায়নে মজেছেন অনুরাগীরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২১ ১৯:২০
রাকেশের জন্য আত্মত্যাগ করলেন শমিতা।

রাকেশের জন্য আত্মত্যাগ করলেন শমিতা।

‘বিগ বস ওটিটি’-তে অংশগ্রহণ করার পর থেকেই খবরের শিরোনাম দখল করেছেন শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টি। শো-এ জুটি অভিনেতা রাকেশ বাপাতের সঙ্গে তাঁর রসায়নে মজেছেন অনুরাগীরা। তাঁদের হাবভাবে, কথাবার্তায় প্রেমের আমেজ পাওয়া যাচ্ছে। সম্প্রতি এক পর্বে শমিতার প্রতি রাকেশ তাঁর মুগ্ধতা প্রকাশ করেছেন। এরই মধ্যে রাকেশের জন্য আত্মত্যাগ করলেন শমিতা। সঙ্গীর জন্য পরিবারের সান্নিধ্য পেলেন না তিনি।
শো-এর শেষ পর্বে ‘বিগ বস’ প্রত্যেক জুটিকে প্রতি সপ্তাহের মতো চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন। বলা হয়েছিল, প্রত্যেকের পরিবারের তরফে একটি করে চিঠি পাঠানো হয়েছে। প্রত্যেক জুটির মধ্যে এক জন যাবেন বাদের তালিকায়, অন্য জন সুরক্ষিত। নিজেরাই সিদ্ধান্ত নেবেন, কে থাকবেন, কে না। যিনি সুরক্ষিত, তিনি তাঁর পরিবারের সদস্যের লেখা চিঠি পড়ার সুযোগ পাবেন। শমিতা নিজের পরিবারের চিঠি ছিঁড়ে দু’টুকরো করে বললেন, ‘‘আমি এই চিঠি ছিঁড়ে ফেললাম। নিজের নাম লেখালাম বাদের তালিকায়।’’ তার পর রাকেশকে উদ্দেশ্য করে তিনি বললেন, ‘‘তুমি চিঠিটা পড়ো রাকেশ।’’

এই ‘টাস্ক’-এর একটি অংশের ভিডিয়ো পোস্ট করা হয়েছে শমিতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। স্পষ্ট, শমিতার অনুপস্থিতিতে তাঁর জনসংযোগকারী দল এখন তাঁর প্রোফাইল সামলাচ্ছেন। ভিডিয়োর শেষে দেখাু যাচ্ছে, রাকেশ শমিতাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন। শমিতা কাঁদছেন। তার পর শমিতার মাথায় চুম্বন করলেন রাকেশ।
ভিডিয়োর এইটুকু অংশ দেখে আপ্লুত নেটাগরিকরা। শমিতার প্রশংসায় পঞ্চমুখ তাঁর ভক্তরা। রাকেশের জন্য তাঁর আত্মত্যাগ দেখে আগাম প্রেমের জন্য দিন গুনছেন তাঁরা। তবে আরও চমক রয়েছে। এই ভিডিয়োর মন্তব্য বাক্সে শিল্পা শেট্টির নাম জ্বলজ্বল করছে। যেখানে তিনি লি‌খেছেন, ‘টুংকি (শমিতার ডাকনাম), আমি তোমার জন্য গর্বিত।’

Shamita Shetty shilpa shetty big boss Raqesh Bapat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy