Advertisement
E-Paper

হাতে অস্ত্র তুলে নেবেন শ্রদ্ধা কপূর, এ বার তাঁকে দেখা যাবে সম্পূর্ণ অন্য রূপে!

লস্করি-ই-তইবা-র জঙ্গিদের দমন করেন কাশ্মীরি মেয়ে রুকসনা কৌসর। এ বার এমনই এক অকুতোভয় যুবতীর চরিত্রে দেখা যাবে শ্রদ্ধা কপূরকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ১৬:৩৭
রুকসনা কৌসরের জীবননির্ভর ছবিতে অভিনয় করবেন শ্রদ্ধা কপূর।

রুকসনা কৌসরের জীবননির্ভর ছবিতে অভিনয় করবেন শ্রদ্ধা কপূর। ফাইল চিত্র।

বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেত্রীদের তালিকায় উপরের সারিতেই রয়েছেন শক্তি কপূরের কন্যা শ্রদ্ধা কপূর। কখনও তাঁকে দেখা গিয়েছে কমনীয় চরিত্রে, কখনও তিনি আবার ইস্পাতকঠিন। ‘স্ত্রী’, ‘হাসিনা পার্কার’, ‘ওকে জানু’, ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘ছিছোরে’, ‘বাঘি’-র মতো অসংখ্য ছবিতে নানা রকম চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা। এ বার অবশ্য একেবারে অন্য রূপে ধরা দেবেন শ্রদ্ধা। লস্করি-ই-তইবা-র জঙ্গিদের এক সময়ে দমন করেছিলেন কাশ্মীরি মেয়ে রুকসনা কৌসর। তাঁর জীবননির্ভর ছবিতে মুখ্য চরিত্রে শ্রদ্ধা।

সূত্রের খবর, এই ছবির জন্য নির্মাতারা কোনও এক ২০ বছর বয়সি নায়িকার খোঁজে ছিলেন, কিন্তু শেষে তাঁদের মনে হয় শ্রদ্ধাই নাকি রুকসনার চরিত্রের জন্য উপযুক্ত। এর আগে নানা স্বাদের চরিত্রে অভিনয় করলেও এই চরিত্র যে একদম অন্য রকম হবে শ্রদ্ধার কেরিয়ারে, তা বোঝাই যাচ্ছে।

রুকসনা কৌসর রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তাঁর সাহসের জন্য। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার বাসিন্দা রুকসনা। ২০০৯ সালের সেপ্টম্বর মাসে রুকসনার বাড়ির সামনেটা ঘিরে ফেলেন একদল জঙ্গি। এলআইটি জঙ্গি আবু ওসামা ছিলেন সেই দলে। অকুতোভয় রুকসনা ভাইকে সঙ্গে নিয়ে আবু ওসামার হাত থেকে ছিনিয়ে নেন একে৪৭। রীতিমতো দুই পক্ষের গুলির লড়াই হয়। রুকসনার কাছে পরাস্ত হতে হয় আবু ওসামাকে।

সম্প্রতি কৃতি শ্যানন, বরুণ ধওয়ান অভিনীত ‘ভেড়িয়া’ ছবিতে একটি ক্যামিয়ো চরিত্রে দেখা যায় শ্রদ্ধাকে। এ ছাড়াও রণবীর কপূরের সঙ্গে খুব শীঘ্রই শ্রদ্ধাকে দেখা যাবে পরিচালক লভ রঞ্জনের ছবিতে।

Shraddha Kapoor bollywood star Actor Upcoming Movie
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy