Advertisement
E-Paper

বিলাসবহুল বাসস্থান কিনলেন সোনাক্ষী, কেমন দেখতে তার অন্দরমহল

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ২০:১৭
সোনাক্ষী সিনহা।

সোনাক্ষী সিনহা।

নতুন বছর, নতুন বাসস্থান। মুম্বইয়ের বান্দ্রায় চার কামরার একটি ফ্ল্যাট কিনে ফেললেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

পরিকল্পনা ছিল, বয়স ৩০ পেরনোর আগেই নিজের জন্য আলাদা বাসস্থান কিনবেন তিনি। ডেডলাইনের ২ বছর পর অর্থাৎ ৩২-এ এসে ‘স্বপ্ন পূরণ’ করতে পেরে কোনও অংশে কম উচ্ছ্বসিত নন শত্রুঘ্ন কন্যা।

নতুন বাসস্থান কিনলেও আপাতত পরিবারের সঙ্গে আগের বাড়ি ‘রামায়ণ’-এই থাকবেন সোনাক্ষী। ২০২০-র নভেম্বর মাসে সেখানে নিজের ফ্লোরটিকে নতুন করে সাজিয়েছিলেন তিনি। সকলের সঙ্গে মিলমিশে থাকার মধ্যেই আনন্দ খুঁজে পান অভিনেত্রী। তাঁর কথায়, “এক্ষুনি নতুন বাড়িতে গিয়ে থাকব না। ওটা কিনেছি নিজের স্বপ্ন পূরণের জন্য। পাশাপাশি টাকা বিনিয়োগেরও ভাল উপায় এটি।”

নিজের নতুন বাড়িকে সাজানোর দায়িত্ব ইন্টিরিয়র ডিজাইনার রুপিন সূচককে দিয়েছিলেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে সেখানকার কিছু ছবিও পোস্ট করেছেন তিনি।

নতুন বাসস্থান কেনার আগে সোনাক্ষী বলেছিলেন, “আমি অনেক দিন ধরে ব্যক্তিগত একটা জায়গা তৈরির কথা ভাবছিলাম। যাঁরা আমার মতো পরিবারের সঙ্গে থাকেন, তাঁরা এই বিষয়টা বুঝবেন। ওই বাড়িতেও আমার নিজস্ব ঘর ছিল, কিন্তু সম্পূর্ণ একটি ফ্লোর নিজের মতো করে সাজিয়ে তোলাটা আমার অনেক দিনের শখ ছিল।”

লকডাউনের অবসরকে কাজে লাগিয়ে নতুন বাড়িকে কী ভাবে সাজানো যায়, সেই গবেষণাও করেছিলেন সোনাক্ষী। অবশেষে সেখানে পা রাখতে পেরে খুশি বাঁধ মানছে না অভিনেত্রীর।

Bollywood Actress Sonakshi Sinha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy