Advertisement
E-Paper

Sonam Kapoor: প্রস্তুত কপূররা, কবে জন্ম নেবে সোনমের সন্তান?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২২ ১৭:৪৬
কবে আসছে নবজাতক? প্রতীক্ষার শেষ প্রহর

কবে আসছে নবজাতক? প্রতীক্ষার শেষ প্রহর

মাতৃগর্ভে আট মাস পার। পৃথিবীর আলো দেখার জন্য ছটফট করছে সোনম কপূরের সন্তান। শোনা যাচ্ছে, অগস্টেই সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। লন্ডনে স্বামী আনন্দ অহুজার সঙ্গে সুখে-আহ্লাদে চলছে তারই প্রস্তুতি।

মুম্বইয়ে কপূর পরিবারও নবজাতককে স্বাগত জানাতে প্রস্তুত। দাদু হবেন অনিল কপূর। এক সাক্ষাৎকারে বলেন, ‘‘জীবনের সমস্ত পর্ব উপভোগ করেছি। এটাও করব।’’

ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, কপূর বংশে এই প্রজন্মে সোনমই প্রথম নতুন সদস্য আনছেন। তার জন্য সমস্ত ব্যবস্থা সারা। লন্ডনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মুম্বইয়ের বাড়িতে আসবেন সোনম। সেখানে বাবা-মায়ের সঙ্গে কম করে ছ’মাস কাটাবেন। পরিবারের সান্নিধ্যে লালন করবেন সদ্যোজাতকে।

এর পরে অভিনেত্রী লন্ডন বা দিল্লিতে চলে যাবেন। দুই জায়গাতেই তাঁর নিজস্ব বাড়ি রয়েছে। কোথায় থাকবেন, এখনও সিদ্ধান্ত নেননি। তবে কাজে ফিরবেন দ্রুত, এমনটাই ভেবেছেন। সন্তানকে একটু বড় করেই আবার ছবির চুক্তিতে যাবেন।

তবে এখন শুধুই প্রতীক্ষা। মাতৃত্বকালীন সাজে অপরূপা সোনমের নিত্যনতুন ছবি সামনে আসতেই থাকছে।

sonam kapoor newborn Pregnancy family
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy