Advertisement
E-Paper

বহু দিন পরে বড়পর্দায় ফিরছেন রাজদীপ গুপ্ত? কোন পরিচালকের ছবিতে দেখা যাবে অভিনেতাকে?

অন্দরের ফিসফাস, শুধু রাজদীপ নয়, এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে টলিপাড়ার অনেক শিল্পীকেই। যদিও এই বিষয়ে তাঁদের সকলের মুখেই কুলুপ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ০৮:৫৯
কোন পরিচালকের ছবিতে দেখা যাবে রাজদীপকে?

কোন পরিচালকের ছবিতে দেখা যাবে রাজদীপকে? ছবি: সংগৃহীত।

মাসতিনেক আগের কথা। অভিনেতা রাজদীপ গুপ্ত জানিয়েছিলেন, তাঁর হাতে তেমন কোনও কাজ নেই। তাই বাড়িতেই রয়েছেন তিনি। শোনা যাচ্ছে, মৈনাক ভৌমিকের নতুন ছবিতে দেখা যাবে তাঁকে। টলিপাড়ার অন্দরে খবর এমনই।

সিনেদুনিয়ার অন্দরের ফিসফাস, শুধু রাজদীপ নয়, অভিনেত্রী লেখা চট্টোপাধ্যায়কেও নাকি দেখা যাবে এই ছবিতে। শুধু তাই নয় শোনা যাচ্ছে মৈনাকের নতুন ছবিতে অভিনয় করতে দেখা যাবে টলিপাড়ার অনেক শিল্পীকে। যদিও এই বিষয়ে তাঁদের সকলের মুখেই কুলুপ। কেউ কোনও মন্তব্য করতে রাজি নন। তবে খবর, এখনও পর্যন্ত শুটিং শুরু হয়নি। কিছু দিন পরেই নতুন ছবির কাজ শুরু হওয়ার কথা। এই ছবি প্রযোজনার দায়িত্বে নাকি থাকবে ‘স্টুডিয়ো ব্লটিং পেপার্স’ সংস্থা। এখনও পর্যন্ত নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

মৈনাকের নতুন ছবিতে নাকি দেখা যাবে অভিনেত্রী লেখাকেও।

মৈনাকের নতুন ছবিতে নাকি দেখা যাবে অভিনেত্রী লেখাকেও। ছবি: সংগৃহীত।

প্রসঙ্গত, ছোটপর্দার অন্যতম আলোচিত অভিনেতা রাজদীপ। ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে ঈশান আর ললিতার জুটি নিয়ে খুবই আলোচনা হয়েছিল। জনপ্রিয় হয়েছিল ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে রাজদীপের জুটি। কিন্তু অনেক দিন রোল-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে রয়েছেন অভিনেতা।

মাঝে তাঁর নতুন ভাবে ধারাবাহিকে ফেরা নিয়ে বিপুল আলোচনা হয়েছিল। শোনা গিয়েছিল, স্বর্ণেন্দু সমাদ্দারের নতুন কাহিনিতে তাঁকে দেখা যাবে। কিন্তু তেমনটা যে হচ্ছে না, সে কথাও নিজেই জানান রাজদীপ। অভিনেতা জানিয়েছিলেন, অনেক দিন আগে কথাবার্তা হয়েছিল। কিন্তু তার পর আর সে ভাবে কথা এগোয়নি। রাজদীপ বলেছিলেন, “আমাকে সেই ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। কিন্তু সে ভাবে উল্লেখযোগ্য চরিত্রে অনেক দিনই দেখা যায়নি আমাকে। এখন হাতে তেমন কোনও কাজ নেই। বাড়িতেই আছি। একটি সিরিজ়ের কথা হচ্ছিল। কেন কাজ নেই বা কাজ আসছে না, সেই উত্তর আমার কাছে নেই।” মাঝে বেশ কিছু সিরিজ়ে অভিনয় করেছিলেন তিনি। তবে তিনি যে ভাল কাজের অপেক্ষায় রয়েছেন, সে কথাও জানিয়েছিলেন।

Tollywood Mainak Bhaumik
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy