Advertisement
E-Paper

সেটে অন্য অভিনেত্রীর সঙ্গে নায়কের বিশেষ সখ্য, খবর পেতেই শুটিংয়ে হাজির ‘নায়িকা’ স্ত্রী, সংসার নাকি ভাঙল বলে?

যদিও স্টুডিয়োপাড়ায় এই ঘটনা নতুন কিছু নয়। আকছার শুনতে পাওয়া যায়। এমন ঘটনার জন্যে কত সংসার ভাঙার ঘটনা উঠে এসেছে খবরে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৬
সংসার ভাঙছে নায়ক-নায়িকার?

সংসার ভাঙছে নায়ক-নায়িকার? ছবি: সংগৃহীত।

টলিপাড়ায় এ বলে আমায় দেখ তো, ও বলে আমায়। এই অবস্থা এখন নায়ক-নায়িকাদের। বিশেষত তাঁরা যদি আবার স্বামী-স্ত্রী হন তা হলে তো কোনও কথাই নেই। কখনও স্বামী ছুটছেন স্ত্রীর পিছনে গোয়েন্দা নিয়ে। কখনও আবার উল্টোটা ঘটছে। এ বার তো নাকি নায়িকা সোজা পৌঁছে গিয়েছিলেন সেটে স্বামীকে হাতেনাতে ধরতে!

যদিও স্টুডিয়োপাড়ায় এই ঘটনা নতুন কিছু নয়। আকছার শুনতে পাওয়া যায়। এমন ঘটনার জন্যে কত সংসার ভাঙার ঘটনা উঠে এসেছে খবরে। এখন টলিপাড়ার অন্দরের ফিসফাস, আলোচিত নায়ক সেটের এক অভিনেত্রীর জন্য একটু বেশিই চিন্তিত হয়ে পড়েছিলেন। তাঁর সেবাশুশ্রূষায় বেশি মন দিয়েছিলেন। ব্যস! সেই খবর আসতেই নায়িকা নাকি ছোটেন সেটে। শুটিংয়ের রূপটানকক্ষেই নাকি হয় তুলকালাম কাণ্ড!

সূত্র বলছে, তার পর থেকেই নাকি স্বামী-স্ত্রী পরস্পরের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন। লোকসমাজে যাতে কোনও প্রশ্ন না ওঠে, তাই মাঝেমাঝে একসঙ্গে দেখা গেলেও সম্পর্ক নাকি ভাঙতেই বসেছে। তবে অভিনেত্রীও নাকি কম যান না। একজন ডালে ডালে চললে, অন্য জন পাতায় পাতায়। নায়িকাও নাকি তাঁর চালকের সঙ্গে মজেছেন। সেই খবর নাকি নায়কের চোখ এড়াচ্ছে না।

Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy