Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_02-05-26

টলিপাড়ার আলোচিত দম্পতি নাকি ভয় পাচ্ছেন ‘নজর’ লাগার, নতুন অতিথি আসছে জীবনে?

তাঁদের দু’জনকে নিয়েই আলোচনার শেষ নেই টলিপাড়ায়। তাঁদের বিয়ে নিয়ে যেমন হৈচৈ হয়েছিল, ততটাই শোরগোল হয়েছিল তাঁদের সন্তান জন্মের সময়েও।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৪:৫৫
অভিনেত্রীর জীবনে নতুন অতিথি আসছে?

অভিনেত্রীর জীবনে নতুন অতিথি আসছে? ছবি: সংগৃহীত।

ঠাকুরমা-কাকিমা, মায়েদের অনেক সময়ই বলতে শোনা যায় ‘নজর’ লাগার কথা। তাই সুখবর এলেই অনেকে বলেন, বাইরের কাউকে সে খবর না দিতে। টলিপাড়ার আলোচিত যুগল নাকি বড়দের সেই কথাই এখন অক্ষরে অক্ষরে পালন করছেন।

তাঁদের দু’জনকে নিয়েই আলোচনার শেষ নেই টলিপাড়ায়। তাঁদের বিয়ে নিয়ে যেমন হৈচৈ হয়েছিল, ততটাই শোরগোল হয়েছিল তাঁদের সন্তান জন্মের সময়েও। শোনা যাচ্ছে, নায়ক-নায়িকার জীবনে আবার নতুন অতিথি আসতে চলেছে। তবে যুগলের কেউই চান না, এ কথা প্রকাশ্যে আসুক। তাই চেষ্টা করছেন লোকচক্ষুর আড়ালে থাকতে।

পরিবার এবং বন্ধুমহলে অনেকেই সেই সুখবর পেয়েছেন। প্রথম সন্তানের সময়েও তাঁরা একেবারে সুখবর ঘোষণা করেছিলেন। প্রথম থেকে সব কিছু ছিল আড়ালে। এমনকি অভিনেত্রীকে সামনে দেখেও অনেকে বুঝতে পারেননি প্রথমে যে, তিনি অন্তঃসত্ত্বা। পরে অবশ্য তাঁরা নিজেরাই প্রকাশ্যে জানিয়েছিলেন, কেন সবার থেকে লুকিয়ে রেখেছিলেন এমন সুখবর।

অন্দরের ফিসফাস এই বারেও একই পরিকল্পনা করেছেন তাঁরা। নতুন অতিথি আসার পরেই সবাইকে সে কথা জানাতে চান। আপাতত তাই মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা, অভিনেত্রী দু’জনেই।

Bengali Cinema Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy