Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

৩২ বছর পর আবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত?

দু’যুগেরও বেশি সময় পার হয়ে গিয়েছে। ৩২ বছর আগে তাঁদের একসঙ্গে বড় পর্দায় দেখেছিলেন দর্শক। আবারও নাকি বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে রজনীকান্ত এবং অমিতাভকে?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৩ ১৯:০৬
অমিতাভ বচ্চন-রজনীকান্ত।

অমিতাভ বচ্চন-রজনীকান্ত। ছবি: সংগৃহীত।

তাঁর বক্স অফিস হিসাব বলছে, কোটির অঙ্কের থেকে নীচে নামেনি কোনও ছবির লাভের মূল্য। দক্ষিণের মানুষরা তাঁকে দেবতা হিসাবে পুজো করেন। আট দিন হল মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি। আর এক সপ্তাহেই বক্স অফিসে লাভের অঙ্ক আটশো কোটি টাকা। তিনি রজনীকান্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘জেলর’। গড়ে দিনে একশো কোটি টাকা লাভ করেছে এই ছবি। সম্প্রতি আধ্যাত্মিক সফরে পাহাড়ে গিয়েছিলেন অভিনেতা। ফিরেও এসেছেন ইতিমধ্যেই। নতুন ছবি তৈরির পরিকল্পনা শুরু হয়েছে গিয়েছে। শোনা যাচ্ছে, এই ছবিতে তাঁকে এক পুলিশের চরিত্রে দেখা যাবে। সেপ্টেম্বর মাস থেকেই নাকি শুরু হবে নতুন ছবির শুটিং।

অন্দরের খবর, এই ছবিতে থাকবে আরও বেশ কিছু চমক। এক দিকে, রজনীকান্তের নতুন ছবি বলে উত্তেজনা তুঙ্গে। অন্য দিকে শোনা যাচ্ছে, এই ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনকেও। নতুন ছবিতে নাকি খল চরিত্রে অভিনয় করবেন বিগ বি। ৩২ বছর আগে বড় পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিল রজনীকান্ত এবং অমিতাভকে। এমনটা যদিও সত্যি হয়, তা হলে নিঃসন্দেহে বড় চমক আসতে চলেছে। পরিচালক মুকুল এস আনন্দ পরিচালিত ‘হম’ ছবিতে একসঙ্গে তাঁদের দেখেছিলেন দর্শক। পুরনো সহ-অভিনেতাদের সঙ্গে আবারও জুটি বাঁধছেন বিগ বি। যা দেখে খুবই খুশি অনুরাগীরা। সম্প্রতি কমল হাসানের সঙ্গে কাজ করেছেন তিনি। ছবির নাম ‘কল্কি ২৮৯৮ এডি’। এ বার রজনীকান্ত। এখন শুধুই দুই মহাতারকাকে আবার একসঙ্গে দেখার অপেক্ষা।

Amitabh Bachchan Rajinikanth Bollywood Actor South Indian Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy