Advertisement
E-Paper

Tollywood: এক ছবিতে দেব-শ্রাবন্তী-পাওলি, পরিচালক-প্রযোজক কারা?

নতুন ছবির কাজে হাত দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় । চিত্রনাট্য পড়ে উচ্ছ্বসিত অভিনেত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ১৩:১২
শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

নতুন ছবির কাজে হাত দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সঙ্গে থাকছেন দেব এবং পাওলি দাম। লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই নতুন ছবি তিনজন মানুষের সম্পর্কের গল্প বলবে। চিত্রনাট্য পড়ে শ্রাবন্তী উচ্ছ্বসিত। সঙ্গে ছিলেন প্রযোজক অতনু রায়চৌধুরী।

নেটমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন শৈবাল বন্দ্যোপধ্যায়। সেখানে দেখা যাছে, অতনু , লীনা, শৈবাল এবং শ্রাবন্তীকে। আনন্দবাজার অনলাইনকে লেখক-পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় জানালেন, “অক্টোবরে শ্যুটিং শুরু করার কথা ভাবছি। বাইরে গিয়েও শ্যুটিং করার পরিকল্পনা আছে। শ্রাবন্তীকে চিত্রনাট্য পড়ে শোনানো হয়েছে। থাকবে দেব এবং পাওলিও।” ধারাবাহিক থেকে চলচ্চিত্র, সব ক্ষেত্রেই লীনার গল্প বরাবর মুগ্ধ করেছে দর্শকদের। লীনা, শৈবাল, অতনুর জুটি সাফল্য এনেছে বক্স অফিসেও। একই সঙ্গে সমালোচকদের নজরও কেড়েছে।

তাঁদের প্রথম ছবি ‘মাটি’। অন্য ধারার চিত্রনাট্য। দেশ ভাগের মর্মস্পর্শী অনুভূতি। আদিল হুসেন এবং পাওলি দামের অনায়াস অভিনয় আজও সকলের মনে গেঁথে আছে। পরবর্তী ছবি ‘সাঁঝবাতি’-তে অভিনয় করেছিলেন দেব এবং পাওলি । ভিন্ন ধারার গল্প , অভিনয় এবং চিত্রনাট্যের জোরে বক্স অফিসে সাফল্য এনে দিয়েছিল এই ছবি। সেই জুটিকেই আবার এই ছবিতে নিয়ে ফিরছেন লীনা এবং শৈবাল। দর্শকেদের চাহিদা অনুসারে ছবি নির্মাণের ধারাকে সাফল্যের সঙ্গে তুলে ধরেছেন প্রযোজক অতনু রায়চৌধুরী। এ বার শ্রাবন্তীর উপস্থিতি নিঃসন্দেহে দর্শকের আগ্রহ বাড়াবে।

Tollywood Actress Srabanti Chatterjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy