Advertisement
E-Paper

Tamannaah Bhatia: নতুন ওয়েব সিরিজে পুলিশের চরিত্রে তমন্না, খলনায়ক সুনীল গ্রোভার

নতুন ওয়েব সিরিজে খলনায়ক হিসেবে দেখা যাবে সুনীল গ্রোভারকে। সিরিজে মুখ্য চরিত্রে তমান্না।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ২১:৫৯
নতুন সিরিজে তমান্যা-সুনীল

নতুন সিরিজে তমান্যা-সুনীল

তাঁর হাস্যরসে মোহিত দর্শক। আর অন্যজনের রূপে মুগ্ধ অনুরাগীরা। সুনীল গ্রোভার এবং তমন্না ভাটিয়া। এ বার একটি ওয়েব শো-তে একসঙ্গে দেখা যাবে তাঁদের। প্রীতি সিমোস ও নীতি সিমোস তাঁদের আগামী ওয়েব সিরিজ-এর জন্য তমন্নাকে বলেছেন, একথা সবারই জানা। তাঁদের টিমের নতুন সংযোজন সুনীল গ্রোভার। খলনায়কের চরিত্রে দেখা যাবে তাঁকে।

মুম্বইয়ে কমেডি শোয়ের প্রযোজক হিসেবেই পরিচিতি প্রীতি এবং নীতির। এই নতুন শোয়ের হাত ধরেই ওটিটি-তে পা রাখতে চলেছেন তাঁরা। যা দেখা যাবে ‘ডিজনি হটস্টার’-এ। না, এখনও পর্যন্ত এই নতুন কাজ সম্পর্কে খুব বেশি প্রকাশ্যে আসেনি। তবে ইতিমধ্যেই শ্যুটিং শুরু হয়ে গিয়েছে।

শোনা যাচ্ছে এই হিন্দি ক্রাইম থ্রিলারের শ্যুটিং হবে দিল্লিতে। যে সিরিজে একজন পুলিশের চরিত্রে দেখা যাবে তমন্নাকে। খুব শিগগিরি ঘোষণা করা হবে।

Tamannah Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy