Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

গোবিন্দের পায়ে গুলি লাগা নিয়েও তোপ দাগলেন সুনীতা! ফের সম্পর্কে তৃতীয় ব্যক্তি নিয়ে খোঁচা?

২০২৪ সালের অক্টোবর মাসে নিজের বাড়িতেই অঘটন ঘটিয়েছিলেন গোবিন্দ। ভোর ৫টা নাগাদ নিজের পায়ে গুলি করে ফেলেছিলেন ভুলবশত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৬:১২
ফের গোবিন্দকে তোপ সুনীতার!

ফের গোবিন্দকে তোপ সুনীতার! ছবি: সংগৃহীত।

২০২৪ সালে নিজের পায়েই ভুলবশত গুলি চালিয়েছিলেন গোবিন্দ। সেই ঘটনা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। ফের সেই ঘটনা নিয়ে খোঁচা দিলেন গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা। বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়েও ফের মন্তব্য করলেন তিনি।

বেশ কিছু দিন ধরেই সাক্ষাৎকারে সুনীতা আহুজা দাবি করেছেন, এক তরুণী অভিনেত্রীর সঙ্গে নাকি সম্পর্কে আছেন গোবিন্দ। সম্প্রতি ‘লাফটার শেফ ৩’-এ এসে সুনীতা ব্যঙ্গের সুরে বলেন, “আমি একটা কথা বলতে চাই। যে পুরুষ তাঁর স্ত্রীকে সম্মান করেন, তিনিই আসল নায়ক। আর যাঁরা চোখ দিয়ে গুলি মেরে তৃতীয় ব্যক্তির কাছে চলে যায়, তারা নিজের হাঁটুতে গুলি করে।” সুনীতার এই মন্তব্য যে গোবিন্দের জন্যই, তা বুঝতে সময় লাগেনি কারও।

২০২৪ সালের অক্টোবর মাসে নিজের বাড়িতেই অঘটন ঘটিয়েছিলেন গোবিন্দ। ভোর ৫টা নাগাদ নিজের পায়ে গুলি করে ফেলেছিলেন ভুলবশত। তার পরে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঠিক কী ঘটেছিল, তা জানাতে পরে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন অভিনেতা।

গোবিন্দ সেই সাংবাদিক বৈঠকে বলেছিলেন, “কলকাতায় আমার একটা অনুষ্ঠান ছিল। তৈরি হচ্ছিলাম ভোরবেলায়। হঠাৎ আমার বন্দুকটা নীচে পড়ে যায় এবং গুলি লেগে যায় আমার পায়ে। হঠাৎ দেখি, আমার পা থেকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে।”

দাম্পত্যকলহ নিয়ে অনেক দিনই নানা বিষয় উঠে এসেছে। তবে সুনীতা বার বার জানিয়েছেন, যা-ই হয়ে যাক, তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ আর হবে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, গোবিন্দ এক জন বাবা এবং পুত্র হিসাবে খুবই ভাল। কিন্তু স্বামী হিসাবে তিনি একেবারেই সুনীতার মনোমতো নয়।

Govinda Sunita Ahuja
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy