Advertisement
E-Paper

Sushmita-Lalit: ললিতের সঙ্গে প্রেমে বুঁদ বিশ্বসুন্দরী! প্রেমিকের ঘোষণার পর নীরবতা ভাঙলেন সুস্মিতা

সম্পর্কে ললিত মোদী-সুস্মিতা সেন। ঘোষণার প্রায় ১৪ ঘণ্টা পার। বাবা, ভাইয়ের প্রতিক্রিয়ার পর অবশেষে মৌনতা ভাঙলেন সুস্মিতা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ১৮:০৭
দুই মেয়ের সঙ্গে এই ছবি পোস্ট করেই প্রেম নিয়ে মুখ খুললেন সুস্মিতা।

দুই মেয়ের সঙ্গে এই ছবি পোস্ট করেই প্রেম নিয়ে মুখ খুললেন সুস্মিতা।

কেটে গিয়েছে প্রায় ১৪ ঘণ্টা । ললিত মোদীর সঙ্গে সুস্মিতা সেনের প্রেম নিয়ে তোলপাড় বি-টাউন। প্রাক্তন বিশ্বসুন্দরীর সঙ্গে সম্পর্কের কথা সগর্বে ঘোষণা করেছেন প্রাক্তন আইপিএল কর্তা। এ প্রসঙ্গে সেন পরিবারের তরফ থেকে অভিনেত্রীর বাবা এবং ভাইয়ের প্রতিক্রিয়া পাওয়া গেলেও নীরব ছিলেন সুস্মিতা। অবশেষে মৌনতা ভাঙলেন।

দুই মেয়ে রেনে আর আলিশাকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমি আনন্দে আছি। কোনও বিয়ে নয়, কোনও আংটি নয়, নিঃস্বার্থ ভালবাসায় আমি পরিবেষ্টিত। অনেক উত্তর দেওয়া হয়েছে। এ বার কাজে মন দেওয়া উচিত।’

১৪ জুলাই রাত থেকে চর্চায় ললিত-সুস্মিতার প্রেম। সুস্মিতা সেনের সঙ্গে একের পর এক ছবি। কখনও তাঁর কাঁধে মাথা রেখে সুন্দরী। কখনও আবার বক্ষলগ্না। শুধু ছবি নয়, একে অপরের প্রেমে যে হাবুডুবু সে কথাও স্পষ্ট ললিতের টুইটে।

ললিত ঘোষণা করেন ‘নতুন জীবন’ শুরুর কথা। তিনি লিখলেন, ‘পরিবারের সঙ্গে মলদ্বীপ এবং সার্ডিনিয়ায় বেড়িয়ে লন্ডনে এলাম। আমার বেটার হাফ সুস্মিতা সেনের কথা উল্লেখ না করলেই নয়। শেষ পর্যন্ত নতুন জীবনের শুরু। দুর্দান্ত উপভোগ করছি।’

ললিত-সুস্মিতার প্রেমের চাকা ভবিষ্যতে কোন দিকে গড়ায়, তা অবশ্য সময়ই বলবে।

sushmita sen lalit modi Bollywood Love Relationship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy