Advertisement
E-Paper

celebrity couple: প্রেমিক হিসেবে আর কাউকে খুঁজে পেলে না? শোভনের সম্পর্কে কুমন্তব্য শুনতে হল স্বস্তিকাকে

তারকা যুগলের সম্পর্ক নিয়ে কাঁদা ছোড়াছুড়ি চলল ইনস্টাগ্রামে যুগলের একটি ছবিতে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২১ ১৯:০০
শোভন গঙ্গোপাধ্যায়-স্বস্তিকা দত্ত

শোভন গঙ্গোপাধ্যায়-স্বস্তিকা দত্ত

শোভনের রূপ, চরিত্র নিয়ে স্বস্তিকাকে খোঁটা নেটমাধ্যমে। ইনস্টাগ্রামে যুগলের একটি ছবিতে তাঁদের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া চলল।

সাদা কালো ছবি। অভিনেত্রী স্বস্তিকা দত্ত ক্যামেরার দিকে পাশ ফিরে বসে। শোভন গঙ্গোপাধ্যায় একটু দূরে ঝাপসা হয়ে রয়েছেন। ক্যামেরার দিকে চোখ তাঁর। ছবিতে গায়ক লিখেছেন, ‘একটু কম অপরিচিত হয়ে আয়। জীবনটা সুন্দর লাগছে এ ভাবেই’। তাঁর বক্তব্যের তলায় স্বস্তিকা লিখেছেন, ‘এইটা, খেয়াল রাখ’। পাশে আবার ভালবাসার ইমোজি দিতেও ভোলেননি অভিনেত্রী। তার উত্তরে শোভন লিখেছেন, ‘তুই ফোকাসে’। দু’জনের খুনসুটিতে মজা পেয়েছেন নেটাগরিকরা। যুগলকে ভালবাসা জানিয়েছেন অধিকাংশ অনুরাগী। তবে সমালোচনা, ঠাট্টা, আক্রমণ করার জন্য মুখিয়ে থাকেন নেটাগরিকের একাংশ। ফের তার প্রমাণ এই ছবিতে।

শোভন ও স্বস্তিকার সম্পর্ক নিয়ে খুশি নন কেউ কেউ। তার কারণ নাকি শোভন। কেউ শোভনের রূপ নিয়ে কুমন্তব্য করলেন, কেউ আবার তাঁর চরিত্রের দিকে আঙুল তুললেন। কারও সরাসরি স্বস্তিকাকে প্রশ্ন, ‘আর কোনও প্রেমিক পেলে না’? কারওর মতে, স্বস্তিকার সঙ্গে শোভনকে মানায় না। কথাটা মানতে না পেরে জনৈক নেটাগরিক প্রতিবাদ জানালেন। তার উত্তরে আর এক নেটাগরিক জানালেন, তিনি রূপের কথা বলছেন না। তাঁর মতে, শোভনের চরিত্রে স্থায়িত্ব নেই।

এই অতিমারির সময়েও মানুষ এ ধরনের কুমন্তব্য নিয়ে একে অপরের সঙ্গে বাকবিতণ্ডায় নেমেছে।

Trolling swastika dutta Shovan Ganguly
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy