Advertisement
E-Paper

‘বাইক নিয়ে চলে আসত রোজ’, চার দশকের বন্ধুত্বে অক্ষয়কে নিয়ে কোন স্মৃতি রোমন্থন করলেন তব্বু

তব্বু ও অক্ষয় অভিনীত ‘ভূত বাংলা’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী সপ্তাহে। মাঝে বহু বছর একসঙ্গে কাজ করেননি তাঁরা। তবে একটা সময় ছিল যখন তব্বুর বাড়িতে রোজ বাইক নিয়ে চলে আসতেন অক্ষয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৮:২২
(বাঁ দিকে) তব্বু, (ডান দিকে) অক্ষয় কুমার।

(বাঁ দিকে) তব্বু, (ডান দিকে) অক্ষয় কুমার। ছবি: পিটিআই।

তব্বুর সঙ্গে অজয় দেবগনের বন্ধুত্বের কাহিনি বেশ আলোচিত। তবে আরও এক তারকা রয়েছেন যাঁর সঙ্গে প্রায় ৩৯ বছরের বন্ধুত্ব অভিনেত্রীর। সম্প্রতি তাঁর সঙ্গে ছবিও করলেন। কথা হচ্ছে অক্ষয় কুমারের। খুব শীঘ্রই তাঁদের ‘ভূত বাংলা’ ছবিটি মুক্তি পাচ্ছে। তবে তাঁদের চেনাজানা বহু বছরের। তব্বুর বাড়িতে রোজ বাইক নিয়ে চলে আসতেন অক্ষয়।

এত বছর হয়ে গিয়েছে, তবু বিন্দুমাত্র পাল্টাননি অক্ষয়। এখনও একরকম রয়ে গিয়েছেন। তব্বুর কথায়, ‘‘এখনও ভোর চারটের সময় ঘুম থেকে ওঠে। পাঁচটার সময় শরীরচর্চা করে। আমাদের এখনও এটা সেটা খেতে বারণ করে। বরাবর নিয়মের গণ্ডিতে থাকা একটা মানুষ।’’ তব্বুর সঙ্গে প্রথম বার পর্দায় দেখা যায় অক্ষয়কে ১৯৯৬ সালে। ছবির নাম ‘তু চোর ম্যায় সিপাহী’। তার পর ২০০০ সালে তাঁদের দেখা গিয়েছিল প্রিয়দর্শনের ছবি ‘হেরাফেরি’-তে। যদিও অক্ষয়ের বিপরীতে নয়, তব্বু ছিলেন সুনীল শেট্টীর বিপরীতে। এ বার প্রিয়দর্শনের ছবিতেই জুটি বাঁধলেন তাঁরা। সেখানেই তব্বু জানান, অক্ষয় ও তিনি একই জায়গায় নাচ শিখতেন। প্রতিদিন বাধ্য ছেলের মতো বাইক নিয়ে চলে আসতেন অক্ষয়। দু’জনে একসঙ্গে নাচের ক্লাসে যেতেন। যদিও সে সব দিন নেই। তবু বন্ধুত্ব রয়ে গিয়েছে তাঁদের।

Akshay Kumar Tabbu Bollywood Movie Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy