Advertisement
E-Paper

Taimur Ali Khan: ইনস্টাগ্রাম মাতাল ‘হুবহু তৈমুর’ জারিয়ান থাপার

ইনস্টাগ্রামের দৌলতে ছড়িয়ে পড়েছে জারিয়ানের একটি ছবি। আসল তৈমুরের ছবির পাশেই কোলাজ করে বসানো। 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ২১:০৩
তৈমুর এবং জারিয়ান

তৈমুর এবং জারিয়ান

তার আদলে সেজে উঠেছে পুতুল। তার এক ঝলকের অপেক্ষায় দরজায় হাপিত্যেশ বসে থাকে চিত্রসাংবাদিকের ক্যামেরা। সেই খুদে তারকার মতো অবিকল আর এক জনের খোঁজ পেলে, তাকে নিয়ে তো মাতামাতি হবেই! প্রথম জন তৈমুর আলি খান। সইফ আলি খান এবং করিনা কপূর খানের বড় ছেলে। দ্বিতীয় জন জারিয়ান থাপার। তৈমুরের বয়স চার। জারিয়ানও প্রায় একই বয়সি।

ইনস্টাগ্রামের দৌলতে ছড়িয়ে পড়েছে জারিয়ানের একটি ছবি। আসল তৈমুরের ছবির পাশেই কোলাজ করে বসানো। তৈমুরের গায়ে কালো টিশার্ট। জারিয়ানের ফুলছাপ সিল্ক পাঞ্জাবি। মুখ তো বটেই, দু’জনের চুলের ছাঁটেও বেশ মিল। ইনস্টাগ্রামে দুই খুদের একত্রিত ছবিটি দিয়েছিলেন মুম্বইয়ের এক সাংবাদিক। নেটপাড়ার চোখ আটকেছে তাতে। জারিয়ান আর তৈমুরের যে চোখে পড়ার মতোই মিল!

এ বার প্রশ্ন— জারিয়ানের আগমন কি ভাগ বসাবে তৈমুরের জনপ্রিয়তায়? এর আগেও এমন আশঙ্কা তৈরি হয়েছিল। ‘সইফিনা’-র দ্বিতীয় সন্তান জাহাঙ্গির আলি খানের জন্মের পর তার দিকে চোখ সরেছিল সংবাদমাধ্যমের। তবে তৈমুরের এক একটি ছবি, ভিডিয়ো নিয়ে অনুরাগীদের হইচই, মন্তব্যের বন্যায় নিশ্চিন্ত হওয়া গিয়েছে। যে শোরগোল ফের দেখা গেল তৈমুর-জারিয়ানের ছবি সামনে আসতেই।

Taimur Ali khan Lookalike saif ali khan Kareena Kapoor Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy