Advertisement
E-Paper

Tollywood:সমুদ্রে স্বল্পবাস প্রিয়াঙ্কা, ছবি ভেসে উঠল প্রাক্তন বন্ধু তথাগতর ইনস্টাগ্রামে

টলিউডের এই চিত্রগ্রাহকের ইনস্টাগ্রামে আবার ভেসে উঠল প্রিয়াঙ্কার ছবি। গত সোমবার সমুদ্র তটে স্নান পোশাকে লেন্সবন্দি প্রিয়াঙ্কার ছবি দিয়েছিলেন তথাগত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২১ ১৩:৩৫
প্রিয়াঙ্কা সরকার এবং তথাগত ঘোষ।

প্রিয়াঙ্কা সরকার এবং তথাগত ঘোষ।

দিগন্ত বিস্তৃত সমুদ্র। তার মাঝে কালো রঙের স্বল্প পোশাকে শুয়ে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার। খোলা চুল ছুঁয়ে যাচ্ছে ঢেউ। ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে রয়েছেন অভিনেত্রী। ক্যামেরার ওপারে তথাগত ঘোষ।

টলিউডের এই চিত্রগ্রাহকের ইনস্টাগ্রামে আবার ভেসে উঠল প্রিয়াঙ্কার ছবি। গত সোমবার সমুদ্র তটে স্নান পোশাকে লেন্সবন্দি প্রিয়াঙ্কার ছবি দিয়েছিলেন তথাগত। টলিউডে গুঞ্জন, এক সময় তথাগতর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। তবে একই ভাবে কিছুদিনের মধ্যে তাঁদের বিচ্ছেদের খবরও চাউর হয়। তথাগত বা প্রিয়াঙ্কা যদিও এ বিষয়ে কখনও মুখ খোলেননি। তবে তথাগতর ইনস্টাগ্রামে এখনও ‘প্রাক্তন বান্ধবী’-কে দেখা গেলেও, প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম বহুদিন ধরেই তথাগত-হীন। অনেকের প্রশ্ন, সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও বারবার প্রিয়াঙ্কার স্বল্প পোশাকের ছবি দিয়ে কী প্রমাণ করতে চাইছেন তথাগত?

ইদানীং অভিনেত্রী রাইমা সেনের সঙ্গেও গাঢ় হয়েছে তথাগত-র সখ্য। ইনস্টাগ্রামে অভিনেত্রীর শেষ ১০টি ছবি মধ্যে ৬টি ছবি তথাগতর তুলে দেওয়া। দিন কয়েক আগে রাইমার প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে সোমবার তথাগত স্টোরি দিয়ে লিখেছেন, ‘রাইমা সেনের ইনস্টাগ্রামে আধিপত্য বিস্তার করেছি’।

Tollywood priyanka sarkar Tathagata Ghosh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy