Advertisement
E-Paper

নতুন সিরিয়ালে জুটিতে সৃজলা এবং আদৃত! কী বললেন নায়িকা?

ছোট পর্দায় ফের নতুন জুটি! স্টুডিয়োপাড়ায় জল্পনা। এ বার নাকি একসঙ্গে দেখা যাবে সৃজলা গুহ এবং আদৃত রায়কে। এ প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী?

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ১৪:০৯
Srijla-Adrit

(বাঁ দিকে) সৃজলা গুহ। আদৃত রায় (ডান দিকে)। —ফাইল চিত্র।

‘মিঠাই’ সিরিয়াল শেষ হয়েছে কয়েক মাস হল। এই সিরিয়ালের মাধ্যমেই ছোট পর্দায় হাতেখড়ি হয় অভিনেতা আদৃত রায়। বড় পর্দার মাধ্যমে এই ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তাঁর। ছোট পর্দায় প্রথম কাজেই দর্শকের নজর কাড়েন তিনি। বর্তমানে স্টুডিয়োপাড়ায় তাঁর পরিচয় সিদ্ধার্থ নামেই। বিশেষত মিঠাই আর সিদ্ধার্থের জুটি এখনও ভুলতে পারেননি দর্শক। ইতিমধ্যেই মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডু মন দিয়েছেন বড় পর্দার কাজে। তা হলে আদৃত কী করছেন এখন? শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নতুন সিরিয়ালে ফিরতে চলেছেন নায়ক। শোনা যাচ্ছে, এসভিএফ প্রযোজিত একটি সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যাবে আদৃতকে। এই নতুন সিরিয়ালে নায়কের বিপরীতে নাকি দেখা যাবে সৃজলা গুহকে।

সত্যিই কি তাই? আনন্দবাজার অনলাইনকে সৃজলা জানিয়েছেন সম্পূর্ণ গুজব রটছে। তিনি বলেন, “আমিও হঠাৎ শুনলাম এমনই একটি খবর। কিন্তু বুঝতে পারছি না কেন এমনটা রটল। সত্যিই বলছি, এই মুহূর্তে আমি ছোট পর্দায় কোনও কাজ করছি না। বেশ কিছু পরিকল্পনা আছে। সেই অনুযায়ী এগোচ্ছি। সময় মতো সবটাই পরে জানা যাবে।”

এসভিএফের আগামী সিরিয়ালে আদৃতকে নায়ক হিসাবে দেখা যাবে কি না, সঠিক কোনও তথ্য পাওয়া যায়নি এই বিষয়ে। তবে সিরিয়াল শেষ হওয়ার পরেই পাহাড়ে ঘুরতে বেরিয়ে পড়েছেন নায়ক। সহ-অভিনেতাদের নিয়েই ঘুরতে গিয়েছিলেন নায়ক। মাঝে আদৃতের ব্যক্তিগত সম্পর্ক ঘিরেও কম চর্চা হয়নি। তাঁর সম্পর্ক ভাঙা থেকে সহ-অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে নানা রকম আলোচনা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে বরাবরই চুপ ছিলেন নায়ক।

অন্য দিকে, ‘মন ফাগুন’ সিরিয়াল শেষ হওয়ার পর আর বাংলা সিরিয়ালে দেখা যায়নি সৃজলাকে। রাহুল মুখোপাধ্যায় পরিচালিত আগামী সিরিজ়ে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে।

Srijla Guha Adrit Roy Bengali Serial Mithai Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy