টলিপাড়ার অন্দরে নায়ক-নায়িকার প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। সেটে প্রেম, সেই প্রেম থেকে বিয়ে। এমন উদাহরণও আছে প্রচুর। সম্প্রতি টেলিপাড়ার এক জুটিকে নিয়ে আলোচনার শেষ নেই। তাঁরা নাকি প্রেম করছেন, গুঞ্জন এমনই। কিন্তু এখনই প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে কথাও বলতে চান না তাঁরা।
জোর আলোচনার মধ্যেই এক কাণ্ড ঘটালেন যুগলে। শটের ফাঁকে ‘একান্ত’ মুহূর্ত কাটাতে চেয়েছিলেন। তাই নিজেদের রূপটানকক্ষই বেছে নিয়েছিলেন। কিন্তু, তাতে খুব একটা লাভ হয়নি বলেই খবর। বরং চোখের আড়ালে বিশেষ মুহূর্ত কাটানোর চেষ্টা বৃথাই হয়েছে। তাঁদের ‘বিশেষ’ মুহূর্ত চোখে পড়তেই নিন্দকদের আলোচনার শেষ নেই। সবাই নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত। নায়ক-নায়িকাকে সামনে দেখলেই নাকি একই কথা বার বার ঘুরেফিরে আসছে।
আরও পড়ুন:
নায়িকা এর আগেও সম্পর্কে জড়িয়েছেন। সেই সময়ে অবশ্য আড়ালে রাখেননি নিজের সম্পর্ক। নায়কও সেই পথে হাঁটেননি। তবে শোনা যাচ্ছে, অতীতের কথা মাথায় রেখে আপাতত লোকচক্ষুর আড়ালেই রাখতে চান নিজেদের প্রেমের কাহিনি। কারণ, আগামী দিনে যদি তাঁদের সম্পর্ক সঠিক পথে না গড়ায়, তা তাঁদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। এই মুহূর্তে নিজেদের সম্পর্কের কথা তাই চার দেওয়ালের মধ্যেই রাখতে ইচ্ছুক নায়ক-নায়িকা।