Advertisement
E-Paper

‘এমআরআইতে দেখা গিয়েছে বার বার অ্যাটাক’! গুরুতর অসুস্থ অগ্নিদেব, আর কী জানালেন স্ত্রী সুদীপা?

পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় কিছু দিন আগে পর্যন্ত শুটিং করেছেন ‘চোর’ ছবির। শনিবার আচমকাই তাঁর অসুস্থতার খবর পাওয়া যায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ২৩:৫৩
অসুস্থ অগ্নিদেব, কী জানালেন স্ত্রী সুদীপা?

অসুস্থ অগ্নিদেব, কী জানালেন স্ত্রী সুদীপা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাংলা ইন্ডাস্ট্রিতে যেন পর পর অঘটন ঘটেই চলেছে। গুরুতর অসুস্থ অগ্নিদেব চট্টোপাধ্যায়। তাঁকে তড়িঘড়ি ভর্তি করানো হল বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। ঠিক কী হয়েছে? সবটা জানালেন পরিচালকের স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়।

রবিবার দুপুর ১২টার আগে পরিচালকের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু বলতে পারবেন না চিকিৎসক, জানালেন সুদীপা। হঠাৎ কী সমস্যা হল? সুদীপা বলেন, “প্রাথমিক এমআরআই-তে জানা গিয়েছে স্ট্রোক হয়েছে। সম্ভবত গতকালও (শুক্রবার) অ্যাটাক হয়েছিল। সেটা খুব বড় কিছু ছিল কি না বোঝা যাচ্ছে না। কিন্তু একটার পর একটা অ্যাটাক আসছে।”

প্রথমে পরিবারের কেউই বুঝতে পারেননি। ভেবেছিলেন মাইগ্রেনের সমস্যা হয়েছে। সুদীপা যোগ করেন, “ওর মাথা ব্যথা করছিল। তখনও বুঝিনি। তার পর হঠাৎই বলে বাঁ চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে না৷। এমনকি হাঁটতেও পারছিল না। টলে পড়ে যাচ্ছিল। তখনই পারিবারিক চিকিৎসকের সঙ্গে কথা বলে হাসপাতালে নিয়ে যাই।”

Advertisement

স্বামীর আচমকা অসুস্থতায় খুবই ভয় পেয়েছেন সুদীপা। ছোট ছেলে আদিদেব চট্টোপাধ্যায় বাড়িতে। তাই সুদীপা হাসপাতালে থাকতে পারেননি। তবে অগ্নিদেবের কাছে রয়েছেন তাঁর বড় ছেলে আকাশ চট্টোপাধ্যায়। এ ছাড়া সুদীপার দাদা বৌদিরাও রয়েছেন অগ্নিদেবের কাছে।

Sudipa Chatterjee Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy