Advertisement
E-Paper

হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন! হয়েছে বড় অস্ত্রোপচার, এখন কেমন আছেন তিনি?

‘মায়া মৃদঙ্গ’ ছবির শুটিংয়ের সময় পড়ে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই কোমরে বড় চোট পান। কিন্তু সেটাকে তেমন গুরুত্ব দেননি পরিচালক রাজা সেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৩
কেমন আছেন পরিচালক রাজা সেন?

কেমন আছেন পরিচালক রাজা সেন? ছবি: সংগৃহীত।

১০ বছর আগের চোট এ ভাবে ভোগাবে ভাবেননি পরিচালক রাজা সেন। হয়েছে বড় অস্ত্রোপচার। হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক। আনন্দবাজার ডট কম-কে জানালেন, এখন তিনি অনেকটাই সুস্থ। হাসপাতাল থেকে ছাড়া পেলে আপাতত বেশ কয়েক মাস বিশ্রামে থাকতে হবে তাঁকে।

‘মায়া মৃদঙ্গ’ ছবির শুটিংয়ের সময় পড়ে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই কোমরে বড় চোট পান। কিন্তু তখন সেটাকে তেমন গুরুত্ব দেননি পরিচালক। এড়িয়ে গিয়েছিলেন। পরিচালক বললেন, “গত ছয়-সাত বছর ধরে হাঁটতে অসুবিধা হচ্ছিল। কিন্তু ব্যাপারটা এড়িয়ে গিয়েছি। এই ১৫ জানুয়ারি থেকে আচমকাই শরীরের নীচের অংশ অবশ হয়ে যায়। তার পরেই চিকিৎসকের কাছে যাই। জানতে পারি স্নায়ুঘটিত সমস্যা হয়েছে।”

পরিচালক জানিয়েছেন, সিদ্ধান্ত নিতে তাঁরা অনেকটাই দেরি করে ফেলেছেন। শিরদাঁড়া এবং কোমরের সংযোগস্থলে হয়েছে অস্ত্রোপচার। তিন-চার দিন পরেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে। এখন অনেকটাই সুস্থ বোধ করছেন। তবে বাড়ি ফিরে নিয়মিত ফিজ়িয়োথেরাপির পরামর্শ দিয়েছেন চিকিৎসক। পরিচালকের দাবি, প্রথমেই যদিও এই সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখতেন এতটা ভোগান্তি হত না। তাঁর স্ত্রী পাপিয়া সেনও অভিনেত্রী। তিনিও অসুস্থ ছিলেন। এখন সুস্থ হয়ে শুটিংয়ে ফিরেছেন।

Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy