Advertisement
E-Paper

ঊর্বশীর বেলি ডান্সের এই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

পোস্টটি ভাইরালও হয়ে গিয়েছে। কিন্তু কী আছে ওই ভিডিয়োয়?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৮ ১২:১০
ঊর্বশী রাওতেলা। ছবি ইনস্টাগ্রামের সৌজন্যে।

ঊর্বশী রাওতেলা। ছবি ইনস্টাগ্রামের সৌজন্যে।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রায় প্রতি মুহূর্তে বন্ধুবান্ধব বা আত্মীয়-পরিজনের হালচাল জেনে ফেলি। তাঁরা কখন কোথায় যাচ্ছেন, কী করছেন সবটাই জানতে পারি। সেলেব্রিটিদের জীবনও এর ভিন্ন নয়। সারা দিন যা কিছু করেন তার প্রায় বেশিরভাগই ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে পোস্ট করে ফেলেন।

আর তার সৌজন্যে সেলেবরা সবসময় ভক্তদের নজরবন্দি থাকেন। সম্প্রতি ‘হেট স্টোরি ৪’ স্টার ঊর্বশী রাওতেলার ইনস্টাগ্রামের একটি ভিডিয়ো পোস্ট নিয়ে খুব চর্চা চলছে ভক্তমহলে। পোস্টটি ভাইরালও হয়ে গিয়েছে। কিন্তু কী আছে ওই ভিডিয়োয়?

ওই ভিডিয়োয় ঊর্বশী বেলি ডান্সের কিছু মুভ দেখিয়েছেন। দেখা যাচ্ছে, এক কোরিওগ্রাফারের সঙ্গে টপ আর ধূসর রঙের প্যান্ট পরে বেলি ডান্স করছেন তিনি।

দেখুন ভিডিয়ো:

আর পোস্টটিতে ঊর্বশী ক্যাপশনে লিখেছেন, ‘‘কম লেটস #বেলিডান্স। ট্যাগ ইওর পার্টনার!! !!’’ বর্তমানে ঊর্বশীর কেরিয়ারগ্রাফ বেশ নীচের দিকেই। ‘হেট স্টোরি ৪’-ও বক্স অফিসে খুব একটা ছাপ ফেলতে পারেনি।

আরও পড়ুন: মোবাইলে ব্যস্ত ব্যক্তি, সন্তর্পনে এগিয়ে আসছে বাঘ, তারপর...

Urvashi Rautela Bollywood ঊর্বশী রাওতেলা বলিউড
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy