Advertisement
E-Paper

বিয়ের জন্য ছবি-মুক্তি পিছোচ্ছে?

বিভিন্ন সূত্রের তরফে জানা গিয়েছে, দু’জনেরই পরিবার চান দীর্ঘ সম্পর্ককে এ বার একটি পরিণতি দিন তাঁরা।

শেষ আপডেট: ২৭ জুন ২০১৯ ০০:০১
বরুণ-নাতাশা

বরুণ-নাতাশা

বরুণ ধওয়ন এবং নাতাশা দালালের বিয়ে যে এ বছরের শেষে হবে, এমন একটি গুঞ্জন বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু রেমো ডি’সুজ়ার পরিচালনায় বরুণের ছবি ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’র মুক্তি পিছিয়ে যাওয়ায় মনে করা হচ্ছে, নভেম্বরেই বিয়েটা করে নেবেন বরুণ-নাতাশা। প্রসঙ্গত, নভেম্বরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বরুণই পরিচালকের কাছে মুক্তি পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছেন বলে শোনা যাচ্ছে। সম্ভবত আগামী জানুয়ারিতে মুক্তি পাবে ছবি। বিভিন্ন সূত্রের তরফে জানা গিয়েছে, দু’জনেরই পরিবার চান দীর্ঘ সম্পর্ককে এ বার একটি পরিণতি দিন তাঁরা। বরুণের মা চান, সিন্ধি মতে বিয়ে হোক ছেলের। এক দিকে যেমন ডেস্টিনেশন ওয়েডিংয়ের কানাঘুষো চলছে, অন্য দিকে এটাও শোনা যাচ্ছে তাঁরা রাজস্থানের জোধপুরেই সারবেন বিয়েটা।

Varun Dhawan Natasha Dalal Street Dance 3D
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy