Advertisement
E-Paper

ছবিতে অনুষ্কার ক্যানসার হওয়ার দৃশ্য একাধিক বার দেখেছেন, স্বীকারোক্তি বিরাটের

বিরাট জানিয়েছিলেন, অনুষ্কার সব ছবির মধ্যে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতেই স্ত্রীর অভিনয় সব চেয়ে বেশি মন ছুঁয়েছিল তাঁর। 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মে ২০২১ ১৯:১৫
বিরাট  এবং অনুষ্কা।

বিরাট এবং অনুষ্কা।

বিরাট তাঁর স্ত্রীর ছবির দীর্ঘ তালিকা থেকে বেছে নিয়েছিলেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’কে। অতীতে এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জানিয়েছিলেন, অনুষ্কার সব ছবির মধ্যে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতেই স্ত্রীর অভিনয় সব চেয়ে বেশি মন ছুঁয়েছিল তাঁর।

তিনি বলেছিলেন, “ওই ছবিতে অনুষ্কা অভিনীত চরিত্রটি আমার খুব প্রিয়। এখনও মাঝেমধ্যেই এই কথাটা আমি ওকে বলি। কখনও কখনও আমি বসে ইউটিউবে ছবিতে ওর ক্যানসারে আক্রান্ত হওয়ার পরের দৃশ্যগুলো দেখি যেখানে রণবীর কপূর আবার ফিরে আসবে। সেই পুরো অংশটাই আমার খুব ভাল লাগে। ছবির গানটা এখনও আমার মনে গেঁথে আছে।”

কর্ণ জোহর পরিচালিত এই প্রেমের ছবি মনে ধরেনি দর্শকের। রণবীর কপূর, অনুষ্কা শর্মা, ফাওয়াদ খান, ঐশ্বর্য রাইয়ের মতো তারকা থাকা সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল এই ছবি। তবে অনুষ্কার জীবনের নায়কের পছন্দের তালিকায় সব সময় শীর্ষে থাকবে‘অ্যায় দিল হ্যায় দিল হ্যায় মুশকিল’।

Couple Bollywood Virat Kohli anushka sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy