Advertisement
E-Paper

কেন ক্যামেরার সামনেই কাঁদলেন উর্বশী?

প্রত্যাশা ছিল। কিন্তু তা পূরণ হয়নি। সে কারণেই ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়লেন নায়িকা। তিনি উর্বশী রাউতেলা। কিন্তু ঘটনাটি ঠিক কী? তাঁর কোন প্রত্যাশা পূরণ হয়নি জানেন?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৬ ১২:২০
সাংবাদিক সম্মেলনে নায়িকা। ছবি: ইউটিউবের সৌজন্যে।

সাংবাদিক সম্মেলনে নায়িকা। ছবি: ইউটিউবের সৌজন্যে।

প্রত্যাশা ছিল। কিন্তু তা পূরণ হয়নি। সে কারণেই ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়লেন নায়িকা। তিনি উর্বশী রাউতেলা।

কিন্তু ঘটনাটি ঠিক কী? তাঁর কোন প্রত্যাশা পূরণ হয়নি জানেন?

আরও পড়ুন, করিনা-সইফের বিয়ে প্রথমে মেনে নেননি করিশ্মা!

দিন কয়েক আগে মস্তি-র সিক্যুয়েল হিসেবে মুক্তি পেয়েছে ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’ ছবিটি। যেহেতু মস্তির সিক্যুয়েল, তাই ছবিটিকে ঘিরে প্রত্যেকেরই আলাদা প্রত্যাশা ছিল। পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী সবাই ছবিটির সাফল্যের আশায় ছিলেন। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এটাই কেউ কল্পনা করতে পারেননি। সে কারণেই সাংবাদিক সম্মেলনে ক্যামেরার সামনেই ভেঙে পড়লেন ছবির নায়িকা উর্বশী রাউতেলা। ছবির পরিচালক ইন্দ্র কুমার, অভিনেতা বিবেক ওবেরয়, রীতেশ দেশমুখ, আফতাব শিবদাসানি সকলেই চূড়ান্ত হতাশ। দেখে নিন সেই ভিডিও।

Urvashi Rautela Bollywood Great Grand Masti
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy