Advertisement
E-Paper

নিয়মিত ‘কলটাইম’ এলেও শুটিং বন্ধ ‘কনে দেখা আলো’র! বৈঠকে কি কোনও সিদ্ধান্ত নেওয়া গেল?

দফায় দফায় বৈঠক চলছে। সূত্রের খবর, শুক্রবার ‘কনে দেখা আলো’র সদস্যদের সঙ্গে বৈঠক হয়েছে। কিন্তু, সেখানেও যে সমাধানসূত্র বেরিয়েছে, তেমনটা নয়। যদিও এখনও চ্যানেল কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৩:৩৯
‘কনে দেখা আলো’ ধারাবাহিকের ভবিষ্যৎ কী?

‘কনে দেখা আলো’ ধারাবাহিকের ভবিষ্যৎ কী? ছবি: সংগৃহীত।

৭ এপ্রিল আর্টিস্ট ফোরামের দফায় দফায় বৈঠকে সিদ্ধান্ত হয় লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ‘ম্যাজিক মোমেন্টস্‌’ এবং তাঁদের সঙ্গে জড়িত কোনও সংস্থার সঙ্গে আপাতত কাজ করবেন কোনও শিল্পী বা টেকনিশিয়ান। নেপথ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু। এই সিদ্ধান্তে ইতিমধ্যেই বন্ধ হয়েছে লীনার দুই ধারাবাহিক। এ বার প্রশ্নের মুখে লীনার পুত্র অর্ক গঙ্গোপাধ্যায় প্রযোজিত ধারাবাহিক ‘কনে দেখা আলো’।

দফায় দফায় বৈঠক চলছে। সূত্রের খবর, শুক্রবার ধারাবাহিকের সদস্যদের সঙ্গে বৈঠক হয়েছে। কিন্তু, সেখানেও যে সমাধানসূত্র বেরিয়েছে তেমনটা নয়। যদিও এখনও চ্যানেল কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। সূত্র বলছে, এখনও পর্যন্ত ব্যাঙ্কিংয়ের চাপ হয়নি। কিন্তু আর কিছু দিন শুটিং বন্ধ থাকলে, সেই সমস্যাও হবে। এই সমস্যা কিছুটা এড়াতে সম্প্রচারের সময় কমিয়ে দেওয়া হয়েছে। আগে দৈনিক ৩৫ মিনিট করে দেখানো হত এই ধারাবাহিক। এখন তার পরিবর্তে দেখানো হচ্ছে ২৯ মিনিট করে।

শুটিং সেটেরই এক ব্যক্তির কথায়, আর্টিস্ট ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী, ফেডারেশনের টেকনিশিয়ানেরাও শুটিংয়ে আসছেন না। কিন্তু প্রযোজনা সংস্থা থেকে নিয়মিত ‘কলটাইম’ দেওয়া হচ্ছে। অন্দরের খবর, নির্দিষ্ট সময় মেনে ধারাবাহিকের মুখ্য চরিত্রেরা উপস্থিতও হচ্ছেন স্টুডিয়োয়। কিন্তু বাকিরা কেউই নাকি আসছেন না। ফলে শুটিং করা সম্ভব হচ্ছে না। যেহেতু বেশ কিছু পর্বের ব্যাঙ্কিং হয়ে আছে, তাই এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে কেউ কোনও মন্তব্য করেননি। তবে সূত্রের দাবি, আগামী দিনে যদি সেই সমস্যা দেখা যায়, তা হলে চ্যানেল নিশ্চয়ই কোনও না কোনও পদক্ষেপ করবে।

Advertisement
Tollywood Actor Bengali Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy