Advertisement
E-Paper

তিন বছর কাটলেও জায়গা অটুট, ফের ছক্কা ‘জগদ্ধাত্রী’র, প্রথম স্থানে রইল কোন ধারাবাহিক?

বৃহস্পতিবার এলেই টিআরপি নম্বরের দিকে তাকিয়ে থাকে গোটা স্টুডিয়োপাড়া। কোন ধারাবাহিক ভাল ফল করল, আর কারা ছিটকে গেল প্রতিযোগিতা থেকে? এই সপ্তাহে প্রথম পাঁচে রইল কারা?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৫:২৪
কত নম্বরে রইল ‘জগদ্ধাত্রী’?

কত নম্বরে রইল ‘জগদ্ধাত্রী’? ছবি: সংগৃহীত।

ধারাবাহিকের নম্বরের ওঠাপড়ার উপর নির্ভর করে কোন গল্প কত দিন সম্প্রচারিত হবে। বহু গল্প শেষ হয়ে গিয়েছে মাত্র তিন মাসে। আবার কোনও কোনও ধারাবাহিক তিন বছর পার করে এখনও চলছে। এই সপ্তাহেও প্রথম পাঁচে রয়েছে এমনই দীর্ঘমেয়াদি ধারাবাহিক। গত কয়েক সপ্তাহ ধরে প্রথম পাঁচে রয়েছে ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহে প্রথম কোন ধারাবাহিক?

‘পরশুরাম আজকের নায়ক’ এবং ‘পরিণীতা’র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কিছু সপ্তাহ ধরেই। এই সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে পারুল, রাতুলের কাহিনি। তারা পেয়েছে ৬.৮। মাঝে অনেকটাই পিছিয়ে পড়েছিল তটিনী এবং শিবপ্রসাদের কাহিনি। গত দুই সপ্তাহে নিজের জায়গা ফিরে পেয়েছে পরশুরাম। এই সপ্তাহে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। তারা পেয়েছে ৬.৬।

এই সপ্তাহে তৃতীয় স্থানে জায়গা পেয়েছে দুটি ধারাবাহিক। গত তিন বছর ধরে প্রথম পাঁচেই নিজেদের জায়গা ধরে রেখেছে ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহেও তার অন্যথা হল না। একই জায়গায় রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪। চতুর্থ স্থানে রয়েছে জীতু কমল এবং দিতিপ্রিয়া রায় অভিনীত ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। তারা পেয়েছে ৬.২। আর পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ‘আমাদের দাদামণি’। প্রথম দিকে ভাল ফল না করলেও টিআরপি তালিকায় ধীরে ধীরে নিজেদের জমি শক্ত করছে এই কাহিনি। তারা পেয়েছে ৬.১। একই নম্বর পেয়ে পঞ্চমে রয়েছে ‘ফুলকি’ ধারাবাহিক।

Tollywood Bengali Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy