Advertisement
E-Paper

বাড়ির পরিচারিকার সঙ্গে তুলনা, জিনিসপত্র ছুড়তেন, করতেন গালিগালাজও! কে ছিলেন সেলিনার স্বামী?

নিত্যদিন চলেছে অত্যাচার। তাতেই অবসাদগ্রস্ত হয়ে পড়েন অভিনেত্রী। এমনকি, স্বামীর কথাতেই বলিউডের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেন সেলিনা। কে এই পিটার হাগ?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৯:৫৬
Who is celina jaitly husband peter haag actress filing divorce after 15 years of marriage

স্বামীর পিটার হাগের সঙ্গে অভিনেত্রী সেলিনা জেটলি। ছবি: সংগৃহীত।

দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার। তাই মুম্বই আদালতে স্বামীর পিটার হাগের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন মডেল-অভিনেত্রী সেলিনা জেটলি। অভিযোগ, স্বামী তাঁর তিন সন্তানকে কেড়ে নিয়েছেন। অত্যাচারের জেরে অবসাদগ্রস্ত হয়ে পড়েন অভিনেত্রী। অথচ, স্বামীর কথাতেই বলিউডের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেন সেলিনা। কে এই পিটার হাগ?

শোনা গিয়েছিল, ২০১০ সালে অস্ট্রিয়ার হোটেল ব্যবসায়ী পিটারের সঙ্গে আলাপ হয় সেলিনার। দুবাইয়ে একটি ফ্যাশন স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে দু’জনের আলাপ হয়। এক বন্ধুর মাধ্যমে দু’জনের পরিচয় হলেও সে দিন কোনও কথা বলেননি সেলিনা এবং পিটার। পরে সেলিনার সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় পিটারের, চলে প্রেমালাপ। ২০১০ সালেই গোপনে আংটিবদল করেন দু’জনে। তার পর ২০১১ সালে ভারতে এসে সেলিনার মা-বাবার সঙ্গে আলাপ করে বিয়ে সারেন।

পিটার কেরিয়ারের শুরুটা করেন বাণিজ্যিক নীতি প্রণয়নকারী হিসেবে। দুবাই, সিঙ্গাপুরের বহু বড় বড় পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে কাজ করেন। সেলিনার সঙ্গে আলাপের সময় পিটার দুবাইয়ে এমার গ্রুপে চাকরি করতেন। অস্ট্রিয়ার কোর্টে ২০১০ সালে বিয়ে তাঁদের। বিবাহিত জীবনের ১৫ বছর পর বিবাহবিচ্ছেদের মামলা করেন সেলিনা।

Celina Jaitly Domestic Violence against Men Celeb Divorce
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy