Advertisement
E-Paper

রশ্মিকার প্রাক্তনের তরফ থেকে এসেছে খোঁচা! বিজয় দেবরকোন্ডার প্রাক্তন প্রেমিকা কে ছিলেন?

ব্যক্তিগত জীবন বরাবরই ব্যক্তিগতই রাখতেই পছন্দ করেন বিজয়। রশ্মিকা ছা়ড়া সেই ভাবে অন্য কোনও অভিনেত্রীর সঙ্গে তাঁর কোনও গুঞ্জন শোনা যায়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৮
রশ্মিকার আগে কার সঙ্গে সম্পর্কে ছিলেন বিজয়?

রশ্মিকার আগে কার সঙ্গে সম্পর্কে ছিলেন বিজয়?

ক্রমশ এগিয় আসছে সেই মাহেন্দ্রক্ষণ। ২৬ ফেব্রুয়ারি চারহাত এক হচ্ছে বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার। বিয়ের খুঁটিনাটি নিয়ে উত্তেজিত তারকাজুটির অনুরাগীরা। আলোচনায় উঠে এসেছে রশ্মিকার প্রাক্তন প্রেমিকের নামও। রক্ষিত শেট্টীর বন্ধু ‘পুষ্পা’ অভিনেত্রীকে খোঁচাও দিয়েছেন। এ বার আলোচনায় বিজয়ের প্রাক্তন প্রেমিকা। কে তিনি?

ব্যক্তিগত জীবন বরাবর ব্যক্তিগতই রাখতে পছন্দ করেন বিজয়। রশ্মিকা ছা়ড়া সেই ভাবে অন্য কোনও অভিনেত্রীর সঙ্গে তাঁর কোনও গুঞ্জন শোনা যায়নি। রশ্মিকার সঙ্গে সম্পর্কের কথাও প্রকাশ্যে বলেননি কখনও। রশ্মিকার আগে মাত্র একটি প্রেমের কথাই শোনা যায় বিজয়ের।

সেই সময়ে ‘ওয়ার্ল্ড ফেমাস লাভার’ ছবির শুটিং করছিলেন বিজয়। তাঁর বিপরীতে ছিলেন রাশি খন্না। তখন গুঞ্জন ছড়ায়, ইউরোপীয় এক মডেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন বিজয়। অনুরাগীরা বিজয় ও সেই ইউরোপীয় মডেলের ছবি নিয়েও আলোচনা করেছিলেন। ‘অর্জুন রেড্ডী’র সাফল্যের পরে বিজয়কে নিয়ে অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে থাকত। তাই বিদেশিনির সঙ্গে সম্পর্ক নিয়েও তাঁদের কৌতূহল ছিল। জানা যায়, ওই মডেলের নাম ছিল ভার্জিনি। বিজয়ের পরিবারের সঙ্গেও তাঁর যথেষ্ট ভাল সম্পর্ক ছিল। বিজয়ের পরিবারের সঙ্গে ভার্জিনির ছবিও ছড়িয়েছিল একটা সময়ে।

উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি একেবারে ঘনিষ্ঠ পরিসরের মধ্যে বিয়ে করছেন রশ্মিকা ও বিজয়। বহু দিন ধরেই তাঁদের বিয়ে নিয়ে জল্পনা। অবশেষে নিজেরা সেই জল্পনায় সিলমোহর দিয়েছেন। অনুরাগীরা তাঁদের একত্রে ‘বিরোশ’ বলে ডাকেন। তাই অনুরাগীদের কথা মাথায় রেখে তাঁরা নিজেদের বিয়ের নাম দিয়েছেন ‘বিরোশের বিয়ে’। ৪ মার্চ বসবে তাঁদের প্রীতিভোজের আসর।

২০১৭ সালে রক্ষিত শেট্টীর সঙ্গে বাগ্‌দান সেরেছিলেন রশ্মিকা। তার পরেও সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি রশ্মিকার বিয়ের গুঞ্জন ছড়াতেই রক্ষিতের বন্ধু প্রমোদ খোঁচা দিয়ে বলেন, “রশ্মিকা আমাকে তো বিয়েতে নিমন্ত্রণ করেনি। যদি করত, অবশ্যই যেতাম। আমরা জানি যে, আমাদের ডাকবে না, নতুন কোনও ঘটনা নয়। তবে ও যেন এটা না ভাবে যে রক্ষিত শেট্টী দুঃখ পেয়ে বাচ্চাদের মতো হাতে চকোলেট নিয়ে বসে আছে আর অপরাধবোধে ভুগছে।” তবে বিজয়ের কোনও প্রাক্তনের থেকে এমন কোনও তির্যক মন্তব্য আসেনি।

Vijay Deverakonda Rashmika Mandanna
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy