Advertisement
E-Paper

বীর পাহাড়িয়ার সঙ্গে বিচ্ছেদের জল্পনা! কোটি কোটি টাকা খরচ করে জীবনের নয়া অধ্যায় শুরু তারার

২০২৫ সালের শেষে বিস্তর কটাক্ষের শিকার হয়েছিলেন তারা। তবে ২০২৬-এ নতুন ভাবে পথচলা শুরু করলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৯
বীরের সঙ্গে বিচ্ছেদের পরে নতুন সূচনা তারার!

বীরের সঙ্গে বিচ্ছেদের পরে নতুন সূচনা তারার! ছবি: সংগৃহীত।

এপি ঢিল্লোঁ তাঁকে প্রকাশ্য মঞ্চে চুম্বন করেছিলেন। তার পর থেকেই বিতর্কে জড়ান তারা সুতারিয়া। সেই ঘটনার সাক্ষী ছিলেন খোদ তারার আলোচিত প্রেমিক বীর পাহাড়িয়া। সঙ্গে সঙ্গে বিচ্ছেদ না হলেও, কয়েক দিন পরে নাকি সম্পর্কে চিড় ধরে। যদিও এখনও বিচ্ছেদ নিয়ে নীরব তারা ও বীর। এই জল্পনার মধ্যেই জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন তারা।

২০২৫ সালের শেষে বিস্তর কটাক্ষের শিকার হয়েছিলেন তারা। তবে ২০২৬-এ এক নতুন পথচলা শুরু করলেন তিনি। এক নতুন বাসস্থান কিনলেন তারা। মুম্বইয়ে নিজের রোজগারে এই প্রথম বাড়ি কিনলেন অভিনেত্রী। সেই নতুন বাসস্থানের বিভিন্ন ঝলকও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

মুম্বইয়ের বিলাসবহুল পালী হিল এলাকায় এক আবাসনে নতুন ফ্ল্যাট কিনেছেন তারা সুতারিয়া। শোনা যাচ্ছে, এই ফ্ল্যাটের দাম ১০ কোটি টাকার আশপাশে। আয়তনে এই ফ্ল্যাট ২৫০০ বর্গফুটের মতো। বাড়ির অন্দরসজ্জার মধ্যে শিল্পের ছোঁয়া রেখেছেন তারা। অভিনেত্রী নিজেও নরম স্বভাবের বলে শোনা যায়। ঘরের দেওয়ালেও হালকা রং, হালকা আলো। তারা সুতারিয়া সুগায়িকাও। পিয়ানো বাজাতেও জানেন। নতুন বাড়িতেও রেখেছেন একটি গ্র্যান্ড পিয়ানো। এটিই অভিনেত্রীর বাড়ির সবচেয়ে আকর্ষণীয় কোণ। বসার ঘরও ছিমছাম। সাদা, ঘিয়ে রঙের আভা ঘর জুড়ে। ঘরের সোফাসেটের রংও ঘিয়ে।

ঘরের এক কোণে রেখেছেন সাবেকি ধাঁচের কাঠের একটি টেবিল। তার উপর রাখা বড় ফুলদানি ও মোমদানি।

উল্লেখ্য, তারাকে দেখা যাবে যশের আসন্ন ছবি ‘টক্সিক’-এ। এই ছবিতে নাকি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

Tara Sutaria Veer Pahariya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy