Advertisement
E-Paper

‘সামনেই অনুষ্ঠান! প্রতিটা স্নায়ু যেন চিমটি কাটছে, এত যন্ত্রণা’, কী এমন হল সোনু নিগমের?

শরীর ভাল নেই সোনু নিগমের। এমআরআই, সিটি স্ক্যান সবই করিয়েছেন গায়ক। কড়া কড়া সব ওষুধ খেতে হচ্ছে তাঁকে, যার ফলে প্রভাব পড়েছে তাঁর কণ্ঠে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১২:৩৮
সোনু নিগম।

সোনু নিগম। ছবি: সংগৃহীত।

অসুস্থ সোনু নিগম। গত কয়েক দিন ধরে স্নায়ুর সমস্যায় ভুগছেন তিনি, যা নাকি বেশ যন্ত্রণাদায়ক। খবর, গত কয়েক সপ্তাহ ধরেই চিকিৎসা চলছে গায়কের। ইতিমধ্যেই এমআরআই, সিটি স্ক্যান সবই করিয়েছেন গায়ক। তাঁকে নাকি কড়া কড়া সব ওষুধ খেতে হচ্ছে। সেই জন্যই নাকি প্রভাব পড়ছে তাঁর কর্মজীবনে।

সামনেই সোনুর বেশ কিছু অনুষ্ঠান রয়েছে। তার মাঝেই অভিনেতার অসুস্থ হওয়ার খবরে স্বাভাবিক ভাবে চিন্তায় আয়োজকেরা। তাই সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তা দিয়ে সোনু বলেন, ‘‘আমার স্নায়ুগুলো যেন চিমটি কাটছে, এত যন্ত্রণা হচ্ছে। এক সপ্তাহ ধরে এমআরআই আর সিটি স্ক্যান করাচ্ছি। অনেক ওষুধও খাচ্ছি।’’ কাঁধের একটি ব্যান্ডেজ দেখিয়ে সোনু তাঁর পরিস্থিতির কথা জানান।

গায়ক জানিয়েছেন যে, এই অসুস্থতার কারণে তাঁকে প্রায় সর্ব ক্ষণ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হচ্ছে। সেই চিকিৎসার অংশ হিসাবে একাধিক স্ক্যান, ওষুধপত্র ও নিয়মিত ফিজ়িয়োথেরাপিও চলছে তাঁর।

ফিজ়িয়োথেরাপির সময়েও বেশ কষ্ট পেতে হয়েছে গায়ককে। সোনু বলেন, ‘‘ফিজ়িয়োথেরাপি খুব যন্ত্রণাদায়ক ছিল। আমি এখন ব্যথা উপশমের ওষুধ খাচ্ছি। সে কারণে আমার গলাটাও একটু ভারী লাগছে।’’ গায়ক জানিয়েছেন যে, চিকিৎসার অংশ হিসাবে দেওয়া পেশি শিথিলকারী ওষুধ তাঁর গলার উপরেও প্রভাব ফেলেছে। তাই লাইভ অনুষ্ঠানে প্রভাব পড়তে পারে, যা তাঁর কাছে চিন্তার কারণ।

শারীরিক কষ্ট থাকলেও গায়ক তাঁর মুম্বইয়ে নির্ধারিত অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নিয়েছেন। চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠান। গায়ক দৃঢ়প্রতিজ্ঞ, তিনি যাবতীয় বাধা-বিপত্তি কাটিয়ে মঞ্চে উঠবেন। সোনুর অসুস্থতার খবর পেয়ে চিন্তায় অনুরাগীরা। গায়কের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন অনেকেই। বছরখানেক আগে একবার শিরদাঁড়ায় চোট পান সোনু। তখন দাঁড়াতেই কষ্ট হত গায়কের। সেই সময়েও ব্যথাযন্ত্রণা নিয়েই অনুষ্ঠান করেছিলেন সোনু।

Sonu Nigam Bollywood Singer Bollywood Star
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy