Advertisement
E-Paper

গ্রেফতার ব্রিটনি স্পিয়ার্স! কোন দোষে পপ-তারকাকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল ক্যালিফোর্নিয়ার পুলিশ?

খবর, তারকা হওয়ার পরেও একাধিক বার আইনি জটে জড়িয়েছেন শিল্পী। এ বারে অবশ্য একটি রাত হেফাজতে কাটাতে হয়েছে ব্রিটনিকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১১:৪৯
কী ঘটল ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে?

কী ঘটল ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে? ছবি: সংগৃহীত।

মাদক সেবন করে বেসামাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে পপ-তারকা ব্রিটনি স্পিয়ার্সকে গ্রেফতার করল পুলিশ। খবর, ভেনচুরা কাউন্টির ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রল তাঁকে স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ গ্রেফতার করে। মামলা দায়েরের পরের দিন ভোরে পুলিশি হেফাজত থেকে ছাড়া পান ৪৪ বছর বয়সি শিল্পী।

প্রশাসন থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলে‌ন ব্রিটনি। এই সন্দেহে গ্রেফতার করা হয় তাঁকে। পপ-তারকাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। একটি রাত পুলিশি হেফাজতে ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা ৪ মে আদালতে উঠবে।

তবে এই প্রথম নয়। এর আগেও আইনি সমস্যার সম্মুখীন হয়েছেন শিল্পী। খবর, ২০০৭ সালে ‘ধাক্কা মেরে পালিয়ে যাওয়া’র মামলায় জড়িত ছিলেন তিনি। পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে সজোরে ধাক্কা মারে তাঁর গাড়ি। যদিও ক্ষতিপূরণ দিয়ে সে সময়ে বিষয়টি মিটিয়ে নেন পপ-তারকা। তবে এ বারের ঘটনা তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ‘অপরাধ’ বলে দাবি ক্যালিফোর্নিয়ার পুলিশের।

পপ-তারকার সমাজমাধ্যমটি আপাতত নিষ্ক্রিয়। সেখানেই এত দিন তিনি প্রাক্তন স্বামী ফেডারলিনের সঙ্গে ক্রমাগত চলতে থাকা বচসার কথা জানিয়‌েছেন। তার মধ্যেই সন্তানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যে কত কঠিন লড়াই, সে কথাও অকপটে স্বীকার করেছেন তিনি।

Britney Spears
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy