Advertisement
E-Paper

৩ খাবার: শরীর সুস্থ রাখতে চাইলে মাইক্রোওয়েভে গরম করে খাবেন না

দৈনন্দিন জীবনে মাইক্রোওয়েভের উপর নির্ভর করেন অনেকেই। কিন্তু বেশ কিছু খাবার রয়েছে যেগুলি মাইক্রোওয়েভে গরম করা কখনও উচিত নয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২৩ ১৮:৫৪
Symbolic Image.

দৈনন্দিন জীবনে মাইক্রোওয়েভের উপর নির্ভর করেন অনেকেই। ছবি: সংগৃহীত।

মাইক্রোওয়েভ অত্যন্ত দরকারি একটি জিনিস। কেক বানানো থেকে অল্প তেলে রান্না করা— মাইক্রোওয়েভের উপর ভরসা রাখেন অনেকেই। বিশেষ করে খাবার গরম করার ক্ষেত্রে মাইক্রোওয়েভের মতো উপকারী জিনিস খুবই কম রয়েছে। এই যন্ত্র ব্যবহারের পদ্ধতিও খুব কঠিন নয়। কিন্তু সাম্প্রতিক সমীক্ষা জানাচ্ছে, নিয়মিত মাইক্রোওয়েভে রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল নয়। দৈনন্দিন জীবনে মাইক্রোওয়েভের উপর নির্ভর করেন অনেকেই। কিন্তু বেশ কিছু খাবার রয়েছে যেগুলি মাইক্রোওয়েভে গরম করা কখনও উচিত নয়।

ভাত

অনেকেই খাওয়ার আগে মাইক্রোওয়েভে ভাত গরম করে খান। এই অভ্যাস মোটেও ভাল নয়। অনেক সময়ে এই ভাত খেলে পেটে বিষক্রিয়া হতে পারে। ভাত গরম করলে তাতে ব্যাসিলাস ‘সেরেসাস’ নামক ব্যাক্টেরিয়া তৈরি হয়। এই ব্যাক্টেরিয়া শরীরে গিয়ে টক্সিন উৎপন্ন করে। এর ফলে ডায়ারিয়া, পেটের সমস্যা হতে পারে।

প্রক্রিয়াজাত খাবার

যে কোনও প্রক্রিয়াজাত খাবার দীর্ঘ দিন ভাল রাখার জন্য তাতে বেশ কিছু রাসায়নিক পদার্থ মেশানো থাকে। মাইক্রোওয়েভে সেই খাবার গরম করলে কোলেস্টেরল জারণ হয়। এই যৌগ শরীরে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ে। তাই ভুলেও এই ধরনের খাবার মাইক্রোওয়েভে গরম করবেন না।

সেদ্ধ ডিম

আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম খোসা-সমেত কোনও মতেই অভেনের ভিতর ঢোকানো যাবে না। এতে ডিমের খোসা ফেটে ছড়িয়ে পড়তে পারে অভেনের ভিতর। যদি সেদ্ধ ডিম গরম করতেই হয়, তবে খোসা ছাড়িয়ে নিতে হবে। তা হলে অসুবিধা হওয়ার কথা নয়।

Microwave Food
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy