Advertisement
E-Paper

সারা বছর ধরে পা ফাটার সমস্যায় ভুগছেন? কেবল অযত্ন নয়, নেপথ্যে থাকতে পারে ৩ কারণ

শীতকালে বেশি হলেও অনেকে সারা বছরই এই সমস্যার হাত থেকে রেহাই পান না। কেবল অযত্ন নয়, এর নেপথ্যে থাকতে পারে নানা শারীরিক সমস্যাও। সারা বছর পা ফাটার সমস্যায় ভুললে জেনে নিন, এর নেপথ্যে কী কী কারণ থাকতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৮:২০
পা ফাটার সমস্যায় ভোগান্তি বাড়ছে?

পা ফাটার সমস্যায় ভোগান্তি বাড়ছে? ছবি: সংগৃহীত।

পা ফাটার সমস্যা নতুন নয়। কমবেশি সকলেই কোনও না কোনও বয়সে এই সমস্যার মুখোমুখি হন। শীতকালে বেশি হলেও অনেকে সারা বছরই এই সমস্যার হাত থেকে রেহাই পান না। কেবল অযত্ন নয়, এর নেপথ্যে থাকতে পারে নানা শারীরিক সমস্যাও। সারা বছর পা ফাটার সমস্যায় ভুললে জেনে নিন, এর নেপথ্যে কী কী কারণ থাকতে পারে।

১) ভিটামিনের অভাব কিন্তু পা ফাটার অন্যতম কারণ। বিশেষত ভিটামিন বি ও ভিটামিন সি ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই ভিটামিনগুলির অভাবে ত্বকে নানা প্রকার সমস্যা দেখা দেয়। যার মধ্যে অন্যতম পায়ের গোড়ালি ফেটে যাওয়া।

২) জল কম খেলেও পা ফাটতে পারে। পরিবেশের আর্দ্রতা কম থাকা, কম জল পান করা কিংবা দীর্ঘ ক্ষণ হাঁটাহাঁটি করার ফলে পায়ের ত্বকের আর্দ্রতা কমে যেতে পারে। ফলে চামড়া শুকিয়ে ও ফেটে যেতে পারে।

৩) ত্বকে কোনও রকম রোগ হলে তারও প্রভাব পড়তে পারে গোড়ালির উপরেও। এগজ়িমা এমন এক ধরনের ত্বকের রোগ যার প্রভাবেও পায়ের ত্বক ফাটতে পারে। এই রোগের মধ্যে সবচেয়ে বেশি যে উপসর্গটি দেখা যায় তাকে বিজ্ঞানের ভাষায় বলে অ্যাটপিক ডার্মাটাইটিস। সারা দেহের যে কোনও স্থানেই এই রোগ হতে পারে। তেমনই হল সোরিয়াসিস। এই রোগের ক্ষেত্রেও পা ফাটা দেখা যেতে পারে। পায়ের তালুতে খোসার মতো চামড়া উঠতে থাকে এই রোগে। তবে ক্ষেত্র বিশেষে এটি ছড়িয়ে পড়তে পারে পায়ের গোড়ালিতেও। তবে এই রোগটি সাধারণত দীর্ঘস্থায়ী ভাবে হয়।

Cracked Heel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy