Advertisement
E-Paper

বাড়িতে ফলানো শাকসব্জি কী ভাবে শরীর, মন এবং পরিবেশ-এর যত্ন নিতে পারে? জেনে রাখুন

বাজার থেকে না কিনে ঘরে ফলানো সব্জি তুলে রোজ রান্না করছেন। মাসের পর মাস ধরে সে সব নিজে হাতেই তৈরি করেছেন। বাজার থেকে কিছুই কিনে আনতে হচ্ছে না। সে সব সব্জির বড় হওয়ার সমস্ত ধাপে সাক্ষী থেকেছেন আপনি। কেন এমন বাগান স্বাস্থ্যকর?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৭
ঘরে ফলানো সব্জি কেন স্বাস্থ্যকর?

ঘরে ফলানো সব্জি কেন স্বাস্থ্যকর? ছবি: সংগৃহীত।

কল্পনা করুন, সকালে উঠে বাজারে যাওয়ার পরিবর্তে বাগানে যাচ্ছেন। দিনের রান্নার জন্য প্রয়োজনীয় শাকসব্জি তুলে আনছেন। মাসের পর মাস ধরে সে সব নিজে হাতেই তৈরি করেছেন। বাজার থেকে কিছুই কিনে আনতে হচ্ছে না। সে সব সব্জির বড় হওয়ার সমস্ত ধাপে সাক্ষী থেকেছেন আপনি। এমন এক বাগান কিন্তু আপনার মন, শরীর এবং পরিবেশ, তিনের জন্যই বড় উপকারী।

কেন স্বাস্থ্যের জন্য ভাল?

ঘরে শাকসব্জি ফলানো মানে বীজ বপন, জল দেওয়া, সার দেওয়ার মতো প্রতিটি ধাপ নিজে হাতেই করতে হয়। অর্থাৎ কী সব্জি গজাচ্ছে, কী কী উপকরণ দেওয়া হচ্ছে, সমস্ত বিষয়ে আপনি অবগত। বাজার থেকে কিনে আনা সব্জির মতো তাতে রাসায়নিকের ঝুঁকি থাকে না। সব্জি ফলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার হেঁশেলে সেটি কাজেও লেগে যাচ্ছে। ফলে পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকছে। নিয়মিত নিজের বাগানের শাকসব্জি খেলে শরীরকে তার প্রয়োজনীয় ভিটামিন, খনিজ আর ফাইবারের জোগান দেওয়া যায়।

নিজের খাবার নিজের বাগানে।

নিজের খাবার নিজের বাগানে। ছবি: সংগৃহীত

কেন পরিবেশের জন্য ভাল?

ঘরের বাগান কেবল মানুষের স্বাস্থ্যের জন্য নয়, পরিবেশের স্বাস্থ্যের পক্ষেও ভাল। আপনার বাড়ির যে অংশে আগে খালি মাটি ছিল, সেখানে শাকসব্জি, ফুল, লতা-পাতা থাকলে মাটি সজীব হয়, জল জমে না, বাতাসও ভাল ভাবে চলাচল করে। সবুজ গাছপালা শহরের তাপমাত্রা কিছুটা কমিয়ে আনে।

মানসিক স্বাস্থ্যের জন্য কেন ভাল?

যাঁরা বাড়িতে বাগান করেন, তাঁরা বলেন, নিজের বাগানে ফলানো শাকসব্জি তোলার সময়ে যে আনন্দ, তা কম জিনিসেই পাওয়া যায়। নিজের সৃষ্টির আনন্দ মেলে বাগান করে। আর তা যদি শাকসব্জি বা ফলমূল হয়, তা হলে সে আনন্দ দ্বিগুণ হয়ে যায়। কারণ, ছোট চারা থেকে ফুলেফেঁপে ওঠা সব্জি যখন পরিবারের পুষ্টির জোগান দেয়, তখন তাতে সাফল্যের অনুভূতি আসে। সেই শাকসব্জি নিয়ে রান্না করলে খেতে বেশি ভাল লাগে, কারণ আপনি জানেন সেটি নিজের হাতে ফলানো। সেটি নিরাপদ এবং টাটকা। রাসায়নিকের দুশ্চিন্তা থাকে না সে খাবারে। তা ছাড়া সবুজের সান্নিধ্য এবং প্রকৃতির মাঝে সময় কাটালে মানসিক চাপ কমে।

তবে শহরে বাড়িতে বাগান করার মস্ত অন্তরায় হয়ে দাঁড়ায় জায়গার অভাব। কিন্তু সব সময়ে যে শাকসব্জি গজানোর জন্য বিঘা বিঘা জমির প্রয়োজন, তা নয়। ছাদে, বারান্দায় বা বাড়ির পাশের ছোট জায়গায় মাটি বিছিয়ে বা বড় টবেও শাকসব্জি লাগানো যায়। সেই মতো সব্জি বেছে নিতে হবে এই কাজের জন্য। জল, সূর্যালোকের জোগান যদি থাকে, তা হলে অল্প পরিশ্রমেই শাকসব্জি ভাল ফলবে।

Home Grown Raw Vegetables health benefits
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy